Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরা ফাতির পরিচিতি এ সূরায় মৌলিকভাবে মুশরিকদেরকে তাওহীদ ও আখেরাতের প্রতি ঈমান আনার দাওয়াত দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিশ্বজগতে আন্মাহ তাআলার অপার শক্তি ও মহা হেকমতের যে নিদর্শন চারদিকে ছড়িয়ে রয়েছে ধীরস্থিরভাবে চিন্তা করলে তা দ্বারা কয়েকটি পরম সত্য স্পষ্ট হয়ে ওঠে । যথা-_ (এক) যেই মহা শক্তিমান সত্তা এই মহাজগত সৃষ্টি করেছেন, মহাজগত পরিচালনা ও নিজ প্রভূত রক্ষার জন্য তার কোন শরীক ও সাহায্যকারীর দরকার নেই। (দুই).বিশ্বজগতকে কোন উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সৃষ্টি করা হতে পারে না। নিশ্চয়ই এর সৃষ্টির পেছনে কোন মহৎ উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য এই যে, এখানে যারা তার আদেশ-নিষেধ মেনে চলে সৎ জীবন যাপন করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আর যারা নাফরমানী করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যার জন্য আখেরাতের জীবন অপরিহার্ষ । (তিন) যে সত্তা এ মহাজগতকে প্রথমে সম্পূর্ণ নাস্তি থেকে অস্তিতে আনয়ন করেছেন, তার পক্ষে এ জগতকে ধ্বংস করার পর নতুনভাবে সৃষ্টি করা ও আখেরাতের অস্তিত্ব দান করা কিছুমাত্র কঠিন কাজ নয়। কাজেই এটাকে অসম্ভব মনে করে অস্বীকার করার কোন কারণ নেই। এসব সত্য মেনে নিলে. আপনা-আপনিই প্রমাণ হয়ে যায় রিসালাত ও নবুওয়াতও সত্য | কেননা আল্লাহ তাআলা যখন চান মানুষ দুনিয়ায় তার মর্জি মোতাবেক জীবন যাপন করুক, তখন বলাইবাহুল্য যে, নিজ মর্জি জানানোর জন্য তিনি মানুষকে অবশ্যই পথপ্রদর্শন করবেন । এ পথ প্রদর্শনেরই তো নাম নবুওয়াত ও রিসালাত, যার সিলসিলা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে এবং শেষ হয়েছে হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্রান্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে । তিনিই এ সিলসিলার শেষ প্রতিনিধি। এ সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে, কাফেরগণ আপনার কথায় কর্ণপাত না করলে সেজন্য আপনি দুঃখিত হবেন না'। কেননা তারা না মানলে তার কোন দায়-দায়িত্ব আপনার উপর বর্তায় না, তার দায়-দায়িত্ব তাদের নিজেদেরই । আপনার দায়িত্ব তো কেবল সত্য বাণী মানুষের কাছে পৌছিয়ে দেওয়া । মানা-না মানা তাদের কাজ এবং তার জবাবদিহীও তাদেরকেকই করতে হবে। এর প্রথম আয়াতে যে 'ফাতির' শব্দ আছে, তার থেকেই এ সুরার নাম ফাতির। শব্দটির অর্থ সৃষ্টিকর্তা । সূরাটির আরেক নাম সূরা মালাইকা । এর প্রথম আয়াতে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের কথা উল্লেখ আছে। সে হিসেবেই এ নাম। দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।