Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সুরা সাবা পরিচিতি এ সূরার মূল বিষয়বস্তু হল মক্কীবাসী ও অন্যান্য মুশরিকদের ইসলামের বুনিয়াদী আকীদা- বিশ্বাসের দাওয়াত দেওয়া। এ প্রসঙ্গে তাদের বিভিন্ন রকমের আপত্তি ও সংশয়ের উত্তরও দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের অবাধ্যতার মন্দ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত একদিকে হযরত দাউদ ও সুলায়মান আলাইহিমাস সালাম এবং অন্যদিকে সাবা জাতির জবরদস্ত হুকুমতের কথা উল্লেখ করা হয়েছে। হযরত দাউদ ও হযরত সুলায়মান আলাহিমাস সালামকে এমন অসাধারণ রাজত্‌ দেওয়া হয়েছিল দুনিয়ার ইতিহাসে যার নজির পাওয়া যায় না, কিন্তু তা সত্ত্বেও রাজক্ষমতার বিন্দুমাত্র অহংকার কখনও আল্লাহ তাআলার এ মহান নবীদের আচরণে প্রকাশ পায়নি। রাজক্ষমতাকে তারা আল্লাহ তাআলার নেয়ামত বলে বিশ্বাস করতেন এবং সে কারণে তার শোকর আদায় ও তার বন্দেগীকে নিজেদের অপরিহার্য করণীয় গণ্য করতেন। তারা তাদের হুকুমতকে সৎকর্মের প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ সাধনের কাজে ব্যবহার করতেন। এ কারণেই তারা দুনিয়ায়ও সুখ্যাতি অর্জন করেছেন এবং আখেরাতেও লাভ করেছেন উচ্চ মর্যাদা। অপর দিকে ইয়ামানের সাবা সম্প্রদায়কে আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেছিলেন, কিন্তু তারা অকৃতজ্ঞতায় লিপ্ত থাকল এবং কুফর ও শিরকের প্রসার দান করল। পরিণামে তাদের উপর আল্লাহর আযাব আসল এবং তাদের সুখ-স্বাচ্ছন্দ্যময় জীবন এক অতীত কাহিনীতে পরিণত হল । বিপরীতমুখী এই কাহিনী দু'টি বর্ণনা করা হয়েছে এই সবক দানের জন্য যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোন ক্ষমতা অর্জিত হয় বা অর্থ-বিত্ত লাভ হয়, তবে সেজন্য অহংকারে লিপ্ত না হয়ে তার শোকর আদায়ে রত থাকা উচিত। তা না করে যদি বিত্ত-ক্ষমতার মোহে পড়ে তাতেই নিমগ্ন থাকা হয় এবং এর মহান দাতা আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া হয়, তবে সেটা হবে ধ্বংসকে ডেকে আনার নাগাত্তর। এর দ্বারা মুশরিকদের যে সব সর্দার ক্ষমতা-গর্বে মত্ত হয়ে সত্য দ্বীনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, তাদেরকে তাদের ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। ফ্ড/.2110001179.0010)

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।