এ সূরাটিও মক্কা মুকাররমায় নাযিল হয়েছিল। কোন কোন রিওয়ায়াতে আছে, কতক ইয়াহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারও মাধ্যমে প্রশ্ন করেছিল, বনী ইসরাঈল ফিলিস্তিন থেকে মিসরে গিয়ে অভিবাসী হয়েছিল কেন? তাদের ধারণা ছিল তিনি এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না, যেহেতু বনী ইসরাঈলের ইতিহাস জানার মত কোন সূত্র তার কাছে নেই। আর তিনি যখন উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবেন, তখন তার বিরুদ্ধে তাদের এই প্রোপাগাণ্ডা চালানোর সুযোগ হয়ে যাবে যে, তিনি সত্য নবী নন (নাউযুবিশ্লাহ)। তাদের সে দূরভিসন্ধিমূলক প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই পূ্ণ ৃরাটি নাষিল করেন। এতে হযরত ইউসুফ আলাইহিস. সালামের ঘটনা বিশদভাবে বিবৃত হয়েছে। | বনী ইসরাঈলের উর্ধ্বতন পূর্বপুররুষ ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম । তারই অপর নাম ছিল ইসরাঈল । সে হিসেবেই তার বংশধরগণ বনী ইসরাঈল নামে খ্যাত। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল বার জন। তাদের থেকেই বনী ইসরাঈলের বারটি বংশধারা চালু হয়। এ সূরায় বলা হয়েছে যে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজ পুত্রদের নিয়ে ফিলিস্তিনে বাস করছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও তীর সহোদর বিন ইয়ামীনও তাদের মধ্যে ছিলেন। সৎ ভাইয়েরা তাদের প্রতি খুবই উর্ষাৰিত ছিল। তাই তারা চক্রান্ত করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটি কুয়ার ভেতর ফেলে দেয়। একটি কাফেলার লোক সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা তাকে সেখান থেকে তুলে মিসর নিয়ে যায় এবং সেখানে এক সর্দারের কাছে বিক্রি করে দেয়। প্রথম দিকে তিনি দাসত্বের জীবন যাপন যে ঘটনার কারণে তাকে কারাবরণ করতে হয়েছিল, এ সূরায় তা বিস্তারিত আসছে। তার কারাবাসের এক পর্যায়ে মিসরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন । তিনি সে স্বপ্রের ব্যাখ্যা দিলে বাদশাহর তা খুব পসন্দ হয়। ফলে বাদশাহ তার এতটাই গণমুগ্ধ হয়ে যান যে, তীকে কারাগার থেকে অত্যন্ত সম্মানজনকভাবে মুক্তিদান করেন, অতঃপর তীকে নিজের অর্থমন্ত্রী হিসেবেও নিয়োগ দান করেন। পরবর্তীতে মিসরের সম্পূর্ণ শাসনক্ষমতাই তার হাতে ছেড়ে দেন। শাসনক্ষমতা হাতে আসার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজ পিতা-মাতা ও ভাইদেরকে ফিলিস্তিন থেকে মিসরে আনিয়ে নেন। সংক্ষেপে এই হচ্ছে বনী ইসরাঈলের ফিলিস্তিন থেকে মিসরে আগমনের ইতিবৃত্ত। : সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামের পূর্ণ ঘটনা ধারাবাহিকভাবে সবিস্তারে বর্ণিত হয়েছে। এটা এ সূরার একটি বৈশিষ্ট্য । প্রায় সম্পূর্ণ সূরাটি তার ঘটনার জন্যই নিবেদিত। অন্য কোনও সূরায় এ ঘটনা আসেনি। আল্লাহ তাআলা ঘটনাটির এমন বিশদ বর্ণনা দিয়ে যে সকল কাফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতকে অস্বীকার করত, তাদের সামনে এক অখণ্ডনীয় প্রমাণ তুলে ধরেছেন। এ ঘটনা জানার মত কোনও সূত্র যে তার হাতে ছিল না এ বিষয়টা তাদের কাছেও স্পষ্ট ছিল। তা সত্তেও এতটা বিস্তারিতভাবে তিনি এ ঘটনা কিভাবে জানলেন? উত্তর একটাই- ওহীর মাধ্যমেই তিনি এটা লাভ করেছিলেন । এ ছাড়া অন্য কোনও উপায়ে এটা লাভ করা তার পক্ষে সম্ভব ছিল না। , তাফসীরে তাওষীহুল কুরআন (২য় খ) ৬খ ড//ড.91100001109.000)
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।