Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 2
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা পরিচিতি এটিও একটি মক্কী সুরা । এর বিষয়বস্তুও অনেকটা এর আগের সুরার অনুরূপ । অবশ্য সূরা ইউনুসে যে সকল নবীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছিল, এ সূরায় তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বিশেষত হযরত নূহ, হযরত হুদ, হযরত সালেহ, হযরত শুআইব ও হযরত লুত আলাইহিমুস সালামের ঘটনা এ সূরায় বেশ খুলেই বলা হয়েছে এবং এসব ঘটনার বর্ণনাভ্গি অত্যন্ত হদয়গাহী ও আবেগ-সঞ্চারক। জানানো উদ্দেশ্য যে, আল্লাহ তাআলার নাফরমানী করার কারণে বহু শক্তিশালী জাতিও ধ্বংস হয়ে গেছে। মানুষ যখন নাফরমানীর কারণে আল্লাহ . তাআলার ক্রোধ ও আযাবের উপযুক্ত হয়ে যায়, তখন সে আযাব থেকে এমন কি বড় কোনও নবীর আত্মীয়তাও তাকে রক্ষা করতে পারে না, যেমন হযরত নূহ আলাইহিস সালামের পুত্র এবং হযরত লুত আলাইহিস সালামের স্ত্রী রক্ষা পায়নি। এ সূরায় আল্লাহর আযাবের ঘটনাবলী এমন মর্মস্পর্শী ভাষায় উল্লেখ করা হয়েছে এবং দ্বীনের উপর অবিচল থাকার নির্দেশ এমন গুরুত্ব সাথে দেওয়া হয়েছে যে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সূরা হুদ ও এর মত সূরাসমূহ আমাকে বুড়ো করে ফেলেছে। এ সূরার সতর্কবাণীর কারণে নিজ উম্মত সম্পর্কেও তার ভয় ছিল, পাছে নাফরমানীর কারণে তারাও আল্লাহ তাআলার আযাবে পতিত না হয়। ৃ ফডডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।