Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 2
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা রা'দ পরিচিতি | এ সুরাটিও হিজরতের পূর্বে নাযিল হয়েছিল। এর মূল আলোচ্য বিষয়ও আকাঈদ অর্থাৎ তাওহীদ, রিসালাত ও আখেরাতকে সপ্রমাণ করা এবং এর উপর আরোপিত প্রশ্নাবলীর উত্তর দেওয়া। পূর্ববর্তী সূরা অর্থাৎ সূরা ইউসুফের শেষ দিকে ১০৫ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছিলেন, আকাশমণ্লী ও পৃথিবীতে আল্লাহ তাআলার একত্ৃবাদ ও তার অপার শক্তি সম্পর্কে বহু সুস্পষ্ট নিদর্শন বিরাজ করছে। কিন্তু কাফেরগণ সে দিকে লক্ষ্য নাকরে বরং তা থেকে মুখ ফিরিয়ে রেখেছে। এবার এ সূরায় সেসব নিদর্শনের কিছুটা বিশদ বিবরণ পেশ করা হচ্ছে, যেগুলো ডেকে ডেকে বলছে, যেই মহা শক্তিমান সত্তা বিশ্ব জগতের এই বিস্ময়কর নিয়ম-শৃঙ্খলা : _ চালু করেছেন, তার নিজ প্রতুত্‌ প্রতিষ্ঠার জন্য কোন সাহায্যকারী ও শরীকের প্রয়োজন নেই। ন্যায়নিষ্ঠতার সাথে চিন্তা করলে দেখা যাবে জগতের প্রতিটি বিন্দুকণা আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য দেয় এবং একথারও সাক্ষ্য দেয় যে, আল্লাহ তাআলা এ বিশ্ব-জগত ও এর নিখুত-নিপুণ ব্যবস্থাপনা অহেতুক অস্তিত্বে আনেননি। নিশ্চয়ই এর বিশেষ কোন উদ্দেশ্য আছে। আর সে উদ্দেশ্য এই যে, এই পার্থিব জীবনে কৃত প্রতিটি কাজের একদিন হিসাব হবে এবং সে. দিন ভালো কাজের জন্য পুরস্কার ও মন্দ কাজের শাস্তি দেওয়া হবে। এর দ্বারা আপনা-আপনিই আখেরাতের আকীদা সপ্রমাণ হয়ে যায়। ররর অতঃপর কোন কাজ ভালো এবং কোনটি মন্দ তা নিরূপণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে সুস্পষ্ট হেদায়াত ও পথনির্দেশ প্রয়োজন । নবীগণ হচ্ছেন সেই হেদায়াত লাভের মাধ্যম। তারা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম-আহকাম জেনে নিয়ে তা মানুষের কাছে পৌছান। সুতরাং এর দ্বারা. রিসালাতের আকীদা প্রমাণ হয়ে যায়। এ সূরায় সৃষ্টিজগতের যেসব নিদর্শন বর্ণিত হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বন ও বিজলী। এ সূরার ১৩ নং আয়াতে তার উল্লেখ রয়েছে। আরবীতে বজ্ত্রকে রাদ (১০১) বলে। সে হিসেবেই এ সূরার নাম রাখা হয়েছে 'রা'দ'। দ$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।