' হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী ছাহেব দামাত বারাকাতুহুম সম্পর্কে মাওলানা যে অনুভূতি প্রকাশ করেছেন, অন্যান্য সচেতন পাঠকের অনুভূতিও একই রকম। মুসলিম শরীফের উপর লেখা হযরতের ভাষ্যগরস্থ 'তাকমিলাতু ফাতহিল-মুলহিম' সম্পর্কে অনেক বড়-বড় “আলেম অভিমত লিখেছেন। তাদের মধ্যে আমাদের শায়খ “আব্দুল-ফাত্তাহ আবু গুদ্দাঃ রহমাতুল্লাহি “আলায়হি সবিশেষ উল্লেখযোগ্য । তিনি নিজ অভিমতে উপরে বর্ণিত বৈশিষ্টসমূহের কথাই বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা হযরতের এই বৈশিষ্ট্যাবলীসহ অন্যান্য গুণাবলীতে আমাদেরকে তীর অনুসরণ করার তাওফীক দান করুন। কুরআন মাজীদের যে-কোনও খেদমত সম্পর্কে কিছু লেখা আমার মত নিঃসম্বলের পক্ষে নিঃসন্দেহে অতি বড় ধৃষ্টতা । এই উপলব্ধি থাকা সত্তেও জনাব মাওলানা আবুল বাশার সাহেবের নির্দেশ ও মাওলানা মুহাম্মাদ হাবীবুর রহমান খানের পীড়াপীড়িতে নিরুপায় হয়ে শেষ পর্যস্ত আল্লাহ তা'আলার উপর ভরসা করে এই লাইন ক'টি লিখতে হয়েছে। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন। আমার সাথে সাত্তার (দোষ আড়ালকারী) সুলভ আচরণ জারি রাখুন । আমাকে, আমার সন্তান-সন্ততি, আত্ীয়স্বজন ও সমস্ত মুসলিমকে কুরআনের আস্বাদ ও আথহ দান করুন। হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনার বান্দার ও আপনার বাদীর পুত্র। আমি আপদমস্তক আপনার কবজার ভেতর। আমার সম্পর্কে আপনার হুকুম সতত কার্যকর । আমার সম্পর্কে আপনার ফয়সালা সম্পূর্ণ ন্যায়ভিত্তিক । আপনি যে সকল নামে নিজেকে অভিহিত করেছেন, যা আপনি নিজ কিতাবে অবতীর্ণ করেছেন, বা আপনার কোন সৃষ্টিকে অবহিত করেছেন কিংবা নিজের কাছেই গায়ব রেখে দিয়েছেন, সেই সকল নামের উসীলায় আমি আপনার কাছে দরখাস্ত করছি যে, কুরআন মাজীদকে আমার হৃদয়ের সজীবতা, আমার চোখের আলো, আমার দুঃখ-নিবারক ও আমার পেরেশানী বিদূরক বানিয়ে দিন- আল্লাহুম্মা আমীন! ছুম্মা আমীন । ক এ ৩৮৬৫১ (০ তি এ 0 এর পিপল ফা বিনীত তারিখ ঃ শুক্রবার মুহাম্মাদ আবদুল মালেক ৩০/০৪/১৪৩১ হিজরী | মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া মিরপুর, [আটা ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।