পারা- ১ ৃ তাফসীরে তাওষীহুল কুরআন % ৬৬ সূরা বাকারা- ২ ধর৪৯ এবং তাতে য়া কিছু (লেখা) আছে তা স্মরণ রাখ, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার। ৬৪. এসব কিছুর পর তোমরা পুনরায় (সঠিক পথ থেকে) ফিরে গেলে । যদি 8 2৫৫ পা পার্ট $ গৈ গঠিত) 5 5 ৮:52 ১৫ ডু 4০০৩৪৪৩১৬৩৪ ৩ 5152 প ৪2৫5 625 পপ 24 তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া হরি ৩৮৯০৪ পে . নাহত, তবে তোমরা অবশ্যই মারাত্মক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হতে। ইসরাঈলকে মহানবী সান্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনার আদেশ দেওয়া হয়েছে । আরও দ্র. কুরআন মাজীদ ৫ : ৬৫-৬৮; ৭ : ১৫৫-১৫৭)। ৪৯. হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলে বনী ইসরাঈল লক্ষ্য করে দেখল তার কোনও কোনও বিধান বেশ কঠিন। তাই তারা তা থেকে বাঁচার অজুহাত খুঁজতে শুরু করল। প্রথমে তারা বলল, আল্লাহ তাআলা স্বয়ং আমাদের বলে দিন যে, তাওরাত মানা আমাদের জন্য অপরিহার্য । তাদের এ দাবী যদিও অযৌক্তিক ছিল, তথাপি প্রমাণ চূড়ান্ত করার লক্ষ্যে এটা মেনে নেওয়া হল। সুতরাং তাদের মধ্য থেকে সত্তর জন লোককে বাছাই করে হযরত মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে পাঠানো হল (যেমন সূরা আরাফের ১৫৫ নং আয়াতে বর্ণিত হয়েছে)। আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে তাওরাত মেনে চলার হুকুম দিলেন। অত:পর তারা যখন ফিরে আসল, তখন নিজ সম্প্রদায়ের সামনে আন্মাহ তাআলার সে হুকুমের কথা তো স্বীকার করল, কিন্তু নিজেদের পক্ষ থেকে একটা কথা যোগ করে দিল । তারা বলল, আন্মাহ তাআলা বলেছেন যে, তোমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু মেনে চলবে; যা পারবে না আমি তা ক্ষমা করে দেব। সুতরাং তাওরাতের যে নির্দেশই তাদের দৃষ্টিতে কিছুটা কঠিন মনে হত, তারা বাহানা তৈরি করে বলত, এটাও সেই ছাড় দেওয়া নির্দেশসমূহের অন্তর্ভুক্ত । এ পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরে বললেন, তাওরাতের সমুদয় বিধান মেনে নাও। তাদের যখন আশংকা হল, পাহাড়টিকে তাদের উপর ছেড়ে দেওয়া হতে পারে, তখন তারা তাওরাত মানার ও সে অনুযায়ী আমল করার প্রতিশ্রুতি দিল। এ আয়াতে সে ঘটনার প্রতিই ইশারা করা হয়েছে। তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরাটা প্রকৃত ও বাচ্যার্থেও সম্ভব । অর্থাৎ পাহাড়টিকে তার স্থান থেকে উৎপাটিত করে তাদের মাথার উপরে ঝুলিয়ে ধরা হয়েছিল। হাফেজ ইবনে জারীর (রহ.) বহু তাবিঈ হতে এরূপ বর্ণনা করেছেন । বলাবাহুল্য, আল্লাহ ' তাআলার অসীম ক্ষমতা হিসেবে এটা কিছু কঠিন কাজ নয় । আবার এমনও হতে পারে যে, এমন কোন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, যদ্দরুণ তাদের মনে হয়েছিল পাহাড়টি বুঝি তাদের উপর পতিত হবে, যেমন হয়ত তখন প্রচণ্ড ভূমিকম্প দেখা দিয়েছিল । ফলে তাদের ধারণা হয়েছিল পাহাঁড়টি উৎপাটিত হয়ে তাদের উপর পড়বে । সুতরাং এ ঘটনা সম্পর্কে নিসরসিপু রণ সূরা আরাফে বর্ণিত হয়েছে, 51%1/49 6466 ৫6482 00 ৫ 2 (আরাফ : ১৭১)। এতে ৩--; শব্দ ব্যবহৃত হয়েছে। যার এক অর্থ সজোরে নাড়ানো (দেখুন আল-কামূস ও মুফরাদাতুল কুরআন) সুতরাং আয়াতটির এরূপ অর্থও করা যেতে পারে যে, যখন আমি পাহাড়কে তাদের উপর সজোরে এমনভাবে নাড়াতে থাকি যে, তাদের মনে হচ্ছিল সেটি তাদের উপর পতিত হবে।' তাফসীরে ভাওষীহুল কুরআন-৫/থ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।