Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ৮ তাফসীরে তাওষীহুল কুরআন *% ৪২৯. সুরা আ'রাফ- ৭ ৫৪8 দেবতাগণ) তারা (সে দিন) তাদের কোথাও খুঁজে পাবে না। [৭] | ' নিশ্য়ই তোমাদের প্রতিপালক সেই ০৮:91 8৮৫১0 22127 8) আল্লাহ, যিনি সমস্ত আসমান ও যমীন £. ০০ 5 ০5 ৮০ 5. ছয় দিনে সৃষ্টি করেন। তারপর তিনি ৬৯%০৯স৩ ৬৯৭৯৬ 225৩ আরশে ইস্তিওয়া২৯ গ্রহণ করেন।তিনি “1৫ ৮০ 4গারুঙ্চত এগ) ণ? দিনকে রাতের চাদরে আবৃত করেন, যা পপ এসি ৯0০০ দ্রুতগতিতে ধাবিত হয়ে তাকে এসে ০১1১৩14৮৮০৬ 9১০০-০৯০]।5 ধরে ফেলে। তিনি সূর্য, চন্দ্র ও ৪ দু এ 21495 তারকারাজি সৃষ্টি করেছেন, যা সবই তীর আজ্ঞাধীন। স্মরণ রেখ, সৃষ্টি ও আদেশ দান তারই কাজ। আল্লাহ অতি বরকতময়, যিনি জগতসমূহের প্রতিপালক। ২৮. এটা সেই সময়ের কথা, যখন দিনের হিসাব বর্তমানকার সূর্যের উদয়-অস্ত দ্বারা করা হত ২৯, না; বরং তখন অন্য কোনও কিছুর ভিত্তিতে এটা স্থির করা হয়ে থাকবে, যার হাকীকত আল্লাহ তাআলাই জানেন। | এমনিতে তো আল্লাহ তাআলার এ ক্ষমতাও ছিল যে, তিনি নিমিযের মধ্যে এ মহা বিশ্বকে সৃষ্টি করে ফেলবেন, কিন্তু তা না করে এ কাজে ছয় দিন সময় লাগানোর দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন, তারা যেন কোনও কাজে তাড়াহুড়া না করে, বরং ধীর-স্থিরতার সাথে তা সমাধা করে। | ইসতিওয়া (১1৯...) আরবী শব্দ। এর অর্থ সোজা হওয়া, কায়েম হওয়া, আয়ন্তাধীন করা ইত্যাদি। কখনও এ শব্দটি বসা ও সমাসীন হওয়া অর্থেও ব্যবহৃত হয়ে থাকে । আল্লাহ তাআলা যেহেতু শরীর ও স্থান থেকে মুক্ত ও পবিত্র, তাই তার ক্ষেত্রে শব্দটি দ্বারা এরূপ অর্থ গ্রহণ সঠিক নয় যে, মানুষ যেভাবে কোনও আসনে সমাসীন হয়, তেমনিভাবে (নাউযুবিল্লাহ) আল্লাহ তাআলাও আরশে উপবিষ্ট ও সমাসীন হন। প্রকৃতপক্ষে “ইস্তিওয়া' আল্লাহ তাআলার একটি গুণ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কিরামের মতে এর প্রকৃত ধরণ-ধারণ আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। তাদের মতে এটা মুতাশাবিহাত (দ্র্থবোধক) বিষয়াবলীর অন্তর্ভুক্ত যার খোড়াখুড়িতে লিপ্ত হওয়া ঠিক নয়। সূরা আলে ইমরানের শুরুভাগে আল্লাহ তাআলা এরূপ মুতাশাবিহ বিষয়ের অনুসন্ধানে লিপ্ত হতে নিষেধ করেছেন। সে হিসেবে এর কোনও তরজমা করাও সমীচীন মনে হয় না। কেননা এর যে-কোনও তরজমাতেই বিভ্রান্তি সৃষ্টির অবকাশ আছে। এ কারণেই আমরা এস্বলে এর তরজমা করিনি । তাছাড়া এর উপর কর্মগত কোনও মাসআলাও নির্ভরশীল নয়। এতটুকু বিশ্বাস রাখাই যথেষ্ট যে, আল্লাহ তাআলা নিজ শান অনুযায়ী “ইসতিওয়া” গ্রহণ করেছেন, যার স্বরূপ ও প্রকৃতি উপলব্ধি করার মত জ্ঞান-বুদ্ধি মানুষের নেই। ড$/5%.21110001109.0010

— পৃষ্ঠা ৪২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।