পরিচিতি এ সূরাটিও মক্কী। এর মূল আলোচ্য বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাত ও আখিরাতকে সপ্রমাণ করা। এর সাথে তাওহীদের দলীল-প্রমাণও বর্ণিত হয়েছে। তাছাড়া কয়েকজন নবীর ঘটনাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে । বিশেষত হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা । তৃর পাহাড়ে তার গমনের ঘটনাটি সর্বাপেক্ষা বিস্তারিতভাবে এ সূরায়ই পাওয়া যায়। আরাফ (1)০।)-এর শাব্দিক অর্থ উচ্চ স্থান। পরিভাষায় আরাফ বলা হয় সেই স্থানকে, যা জান্নাত ও জাহান্নামের মাঝখানে অবস্থিত। যে সকল লোকের পুণ্য ও পাপ সমান-সমান হবে তাদেরকে কিছু কালের জন্য সেখানে রাখা হবে । অতঃপর ঈমানের কারণে তারাও জান্নাতে প্রবেশ করবে । আরাফ ও তাতে অবস্থানকারীদের অবস্থা যেহেতু এ সূরায়ই বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে, তাই এ সূরার নাম রাখা হয়েছে আরাফ" । ফড্৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৪১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।