পরিচিতি এটি কুরআন মাজীদের সর্বাপেক্ষা দীর্ঘ সূরা । এর ৬৭ থেকে ৭৩ নং পর্যস্ত আয়াতসমূহে একটি গাভীর ঘটনা বর্ণিত হয়েছে, যে গাতীটি যবাহ করার জন্য বনী ইসরাঈলকে আদেশ করা . হয়েছিল । সে হিসেবেই এ সূরার নাম সূরা বাকারা । আরবীতে “বাকারা' অর্থ গাভী (গরু)। সুরাটির সূচনা করা হয়েছে ইসলামের মৌলিক আকীদা- তাওহীদ, রিসালাত ও আখিরাতের বর্ণনা দ্বারা । এ প্রসঙ্গে মুমিন, কাফির ও মুনাফিক, মানুষের এই তিনটি শ্রেণীর কথাও বর্ণিত হয়েছে। অত:পর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ঘটনা বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ নিজ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে পারে। তারপর ইয়াহুদীদেরকে লক্ষ্য করে আয়াতের এক দীর্ঘ সিলসিলা এগিয়ে চলেছে। সেকালে মদীনার আশেপাশে বিপুল সংখ্যক ইয়াহুদী বসবাস করত । তাদের প্রতি আল্লাহ তাআলা যেসব নেয়ামত বর্ষণ করেছেন এবং তার বিপরীতে তারা যে অকৃতজ্ঞতা ও অবাধ্যতা প্রদর্শন করেছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। ূ প্রথম পারার শেষ দিকে রয়েছে হযরত ইবরাহীম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা । তাকে কেবল ইয়াহুদী ও নাসারাই নয়, বরং আরব পৌত্তলিকরাও নিজেদের নেতা ও আদর্শ মনে করত । তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, তিনি খালেস তাওহীদের প্রবক্তা ছিলেন। তিনি ॥. কম্সিনকালেও কোনও রকমের শিরককে মেনে নেননি । এ প্রসঙ্গে বায়তুল্লাহর নির্মাণ ও তাকে | : কিবলা বানানোর বিষয়টিও আলোচনায় এসেছে। দ্বিতীয় পারার শুরুতে এ সংক্রান্ত বিস্তারিত বিধানাবলী বর্ণনা করা হয়েছে। তারপর মুসলিমের ব্যষ্টিক ও সামষ্টিক জীবন সম্পর্কিত বহু | হুকুম-আহকাম তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে ইবাদত থেকে নিয়ে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় বিষয়াবলী সম্পর্কিত বহু মাসাইল। - আগমগ্.21170901109.001)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।