Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ৭ তাফসীরে তাওযীহুল কুরআন % ৩৮৮ সূরা আনআম-৬ ১০৮, হে মুসলিমগণ!) তারা আল্লাহর 42409; ১8565004710 পরিবর্তে যাদেরকে (ভ্রান্ত মাবুদদেরকে) ৯০০: ৬৪ ৫ রর ডাকে, তোমরা তাদেরকে গালমন্দ করো +৮৮০৮ 82০8 ৬6৩১১৫৮০৪৮৯ না। কেননা পরিণামে তারা অজ্ঞাতবশত, ৪৫৮৮৫ ৫০:4555536 সীমালংঘন করে আন্লাহকেও গালমন্দ করবে ।৪৬ (এ দুনিয়ায় তো) আমি কার্ধকলাপকে সুশোভন করে দিয়েছি।৪৭ অত:পর তাদেরকে নিজ প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে । তখন তিনি তাদেরকে তারা যা-কিছু করত সে সম্বন্ধে অবহিত করবেন। ৪৬. কাফের ও মুশরিকগণ যেই দেবতাদেরকে খোদা ধলে বিশ্বাস করে, যদিও তাদের কোনও বাস্তবতা নেই, তথাপি এ আয়াতে মুসলিমদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তারা যেন কাফেরদের সামনে তাদের সম্পর্কে অশোতন শব্দ ব্যবহার না করে। এর কারণ বলা হয়েছে এই যে, কাফেরগণ প্রতিউত্তরে আল্লাহ তাআলার সাথে বেয়াদবী করতে পারে। আর তারা যদি তা করে, তবে তোমরাই তার “কারণ' হবে । আল্লাহ তাআলার শানে নিজে যেমন বেয়াদবী করা হারাম, তেমনি বেয়াদবীর “কারণ' হওয়াও হারাম । ফুকাহায়ে কিরাম: এ আয়াত থেকে মূলনীতি বের করেছেন যে, এমনিতে কোনও কাজ যদি জায়েয বা মুস্তাহাব হয়, কিন্তু তার ফলে অন্য কারও গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তবে সে ক্ষেত্রে সেই জায়েয বা মুস্তাহাব কাজ ছেড়ে দেওয়া উচিত। অবশ্য এরপ ক্ষেত্রে কোনও ফরয বা ওয়াজিব কাজ ত্যাগ করা জায়েয হবে না। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে “মাআরিফুল কুরআন" গ্রন্থের এই আয়াত সম্পর্কিত তাফসীর দেখা যেতে পারে। প্রকাশ থাকে যে, আরববাসী যদিও আল্লাহ তাআলাকে মানত এবং মৌলিকভাবে তারাও আল্লাহ তাআলার সাথে বেয়াদবী করাকে জায়েয মনে করত না, কিন্তু জেদের বশবর্তীতে তাদের দ্বারা এরূপ কোনও কাজ হয়ে যাওয়া কিছু অসম্ভব ছিল না। সুতরাং কোনও কোনও রিওয়ায়াতে আছে, তাদের কিছু লোক মহানবী সান্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হুমকি দিয়েছিল, আপনি যদি আমাদের দেব-দেবীদের মন্দ বলেন, তবে আমরাও আপনার রব্বকে মন্দ বলব। ৪৭. মূলত এটা একটি সম্ভাব্য প্রশ্নের উত্তর । প্রশ্নটি এই যে, কাফেরগণ আল্লাহ তাআলার শানে বেয়াদবী করলে দুনিয়াতেই তাদেরকে শাস্তি দেওয়া হয় না কেন? উত্তর দেওয়া হয়েছে যে, তাদের জেদ ও হঠকারিতার কারণে আমি তাদেরকে তাদের আপন হালে ছেড়ে দিয়েছি। ফলে তারা মনে করছে তাদের কাজ-কর্ম বড় ভালো । কিন্তু শেষ পর্যন্ত তাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে। বিএ দর রাতভর প্রকৃতপক্ষে তা কেমন ছিল। ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।