Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

পারা- ১ | তাফসীরে তাওষীহুল কুরআন *% ৩৬ সূরা ফাতিহা- ১ ০৮১ ও ৮৮০ -এর অর্থের মধ্যে এই যে পার্থক্য, এটা প্রকাশ করার জন্যই ১৯) -এর তরজমা করা হয়েছে “সকলের প্রতি দয়াবান' আর --») -এর তরজমা করা হয়েছে “পরম দয়ালু: । | . আপনি যদি কোন ইমারতের প্রশংসা করেন, তবে প্রকৃতপক্ষে সে প্রশংসা হয় ইমারতটির নির্মাতার । সুতরাং এই সৃষ্টিজগতের যে-কোনও বস্তুর প্রশংসা করা হলে পরিণামে সে প্রশংসা হয় আল্লাহ তাআলার, যেহেতু সে বস্তু তারই সৃষ্টি । জগতসমূহের প্রতিপালক বলে সে দিকেই '. ইশারা করা হয়েছে। মানব জগত, জীব জগত, জড় জগত ও উদ্ভিদ জগত থেকে শুরু করে নভোমগুল, নক্ষত্রমণ্ডল ও ফিরিশতা জগত পর্যন্ত সব কিছুর সৃজন ও প্রতিপালন আল্লাহ তাআলারই কাজ। এসব জগতের মধ্যে যা কিছু প্রশংসাযোগ্য আছে, আল্লাহ তাআলার সৃজন ও রবুবিয়্যাতের মহিমার কারণেই তা প্রশংসার যোগ্যতা লাভ করেছে। কর্মফল দিবস বলতে সেই দিনকে বোঝানো হয়েছে যে দিন সমস্ত বান্দাকে পার্থিব জীবনের যাবতীয় কৃতকর্মের বদলা দেওয়া হবে। এমনিতে তো কর্মফল দিবসের আগেও সৃষ্টিজগতের সমস্ত কিছুর প্রকৃত মালিক আল্লাহ তাআলাই। তবে তিনি দুনিয়ায় মানুষকেও বহু কিছুর মালিকানা দান করেছেন। যদিও তাদের সে মালিকানা অসম্পূর্ণ ও সাময়িক, তারপরও ' আপাতদৃষ্টিতে তাকে মালিকানাই বলা হয়ে থাকে। কিন্তু কিয়ামত-দিবসে যখন শাস্তি ও পুরস্কার দানের সময় এসে যাবে, তখন এই অসম্পূর্ণ ও সাময়িক মালিকানাও খতম হয়ে যাবে । সে দিন বাহ্যিক মালিকানাও আন্রাহ ছাড়া অন্য কারও থাকবে না। এ কারণেই এ স্থলে আন্নাহ তাআলাকে বিশেষভাবে কর্মফল দিবসের মালিক বলা হয়েছে।, . এর দ্বারা বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে দু'আ. করার.নিয়ম শেখানো হয়েছে। সেই সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কোন রকমের ইবাদত- উপাসনার উপযুক্ত নয়। আরও জানানো হচ্ছে, প্রতিটি কাজে প্রকৃত সাহায্য আল্লাহ তাআলার কাছেই চাওয়া উচিত। কেননা যথার্থভাবে কার্ষ-নির্বাহকারী তিনি ছাড়া আর কেউ নেই। দুনিয়ার বিভিন্ন কাজে যে অনেক সময় মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, তা এই বিশ্বাসে চাওয়া হয় না যে, সে কর্মবিধায়ক । বরং এক বাহ্যিক 'কারণ' মনে করেই চাওয়া হয় । দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।