Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

পরিচিতি এ সূরাটি মক্কা মুকাররমায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতী কার্যক্রমের প্রাথমিক যুগে নাধিল হয়েছিল, যে কারণে এতে ইসলামের মৌলিক আকীদা-বিশ্বাস তথা তাওহীদ, রিসালাত ও আখিরাতকে বিভিন্ন দলীল-প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে এবং কাফিরদের পক্ষ হতে এসব আকীদা সম্পর্কে যে সব প্রশ্ন উত্থাপিত হত তার জবাব দেওয়া হয়েছে। ইসলামী দাওয়াতের সে যুগে কাফিরগণ . মুসলিমদের প্রতি নানা রকম জুলুম-নির্যাতন চালাচ্ছিল। তাই এ সূরায় তাদেরকে সান্তবনাও দেওয়া হয়েছে। মক্কার কাফিরগণ নিজেদের মুশরিকী আকীদার ফলশ্রুতিতে যে সব বেহুদা রসম-রেওয়াজ ও ভিত্তিহীন ধ্যান-ধারণায় লিগ্ত ছিল এ সুরায় সে সব খণ্ডন করা হয়েছে।. আরবী ভাষায় “আনআম' বলা হয় চতুষ্পদ জন্তুকে। আরব মুশরিকগণ এসব পশু সম্পর্কে নানা রকম ভ্রান্ত আকীদার শিকার ছিল। তারা মূর্তির নামে পশু ওয়াকফ করত অত:পর তাকে খাওয়া হারাম মনে করত। এ সুরায় যেহেতু তাদের সে সব রীতি-নীতির মুলোৎপাটন করা হয়েছে আয়াত ১৩৬-১৪৬) তাই এ সূরার নাম রাখা হয়েছে “আনআম' । কোনও কোনও রিওয়ায়াত দ্বারা জানা যায় মাত্র কয়েকটি ছাড়া বাকি সম্পূর্ণ . সুরাটিই একবারে নাযিল হয়েছিল, কিন্তু আল্লামা আলুসী রেহ.) তার তাফসীর গ্রন্থ “রূহুল মাআনী'তে সে সব রিওয়ায়াতের সমীক্ষা করে তার বিভিন্ন ক্রুটির প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন। ভাষসীরে তাহ কুরআান-২৩ধ দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।