পরিচিতি সূরা ফাতিহা কুরআন মাজীদের বর্তমান বিন্যাস অনুযায়ীই সর্বপ্রথম সূরা নয়; বরং সর্বপ্রথম পূর্ণাঙ্গরূপে যে সূরা নাযিল হয়েছে তা এটিই । এর আগে একত্রে পূর্ণাঙ্গ কোন সূরা নাধিল হয়নি। কোন কোন সূরার অংশবিশেষ নাযিল হয়েছিল। এ সুরাকে কুরআন মাজীদের শুরুতে স্থান দেওয়ার উদ্দেশ্য সম্ভবত এই যে, যে ব্যক্তি কুরআন . মাজীদের মাধ্যমে হিদায়াত লাভ করতে চায়, তার কর্তব্য সর্বপ্রথম নিজ সৃষ্টিকর্তা ও মালিকের গুণাবলীকে স্বীকার করত: তার শুকর আদায় করা এবং একজন প্রকৃত সত্য-সন্ধানীরূপে তার কাছেই হিদায়াত প্রার্থনা করা । তাই আল্লাহ তাআলার কাছে একজন সত্য-সন্ধানীর যে দু'আ ও প্রার্থনা করা উচিত তা এই সূরায় শেখানো হয়েছে, আর তা হল সরল পথের দু'আ। এভাবে এ সূরায় যে সিরাতে মুস্তাকীম বা. সরল পথের প্রার্থনা করা হয়েছে, তা কোন্ পথ, 5 তারই ব্যাখ্যা । | উি21100188- রি ভাফপীরে ভাওষীহুল কুরআন-৩
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।