Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে তাওযীহুল কুরআন ৩১ সে বিষয়ে তার মতামত গ্রহণযোগ্য হয় না। অন্য সব ক্ষেত্রে যখন এই অবস্থা, তখন কুরআন ও সুন্নাহ কি করে এমন লাওয়ারিশ হতে পারে যে, তার ব্যাখ্যা-বিশ্লেষণের জন্য কোন জ্ঞান-বিদ্যা অর্জনের প্রয়োজন থাকবে না এবং সে ব্যাপারে যে-কারও ইচ্ছা হয় স্বীয় মতামত ব্যক্ত করতে পারবে? | ডি কাট পানির রর রাজা হাজি ভারা কুরআন মাজীদ যখন একটি সহজ গ্রন্থ, তখন তার ব্যাখ্যার জন্য লম্বা-চওড়া জ্ঞান-বিদ্যার দরকার হবে কেন? প্রকৃতপক্ষে তাদের এই প্রমাণ প্রদর্শন একটি চরম বিভ্রান্তি এবং এর ভিত্তি এক রকম নিরুদ্ধিতা ও জড়ত্রে উপর । বস্তুত কুরআন মাজীদের আয়াত দু' প্রকার । এক. সেই সকল আয়াত, যাতে সাধারণ উপদেশমূলক কথা, শিক্ষণীয় ঘটনাবলী এবং ওয়াজ ও নসীহতের বিষয়বস্তু বর্ণিত হয়েছে, যথা দুনিয়ার নশ্বরতা, জান্নাত ও জাহান্নামের অবস্থাদি, আল্লাহভীতি ও আখিরাতের চিন্তা জাগ্ততকারী বিষয়াবলী এবং জীবনের অন্যান্য সাদামাঠা বাস্তবতা । এ জাতীয় আয়াত নিঃসন্দেহে সহজ যে ব্যক্তি আরবী ভাষা জানে সে তা বুঝে উপদেশ গ্রহণ করতে পারে । উপরে বর্ণিত আয়াতে এ জাতীয় শিক্ষামালা সম্পর্কেই বলা হয়েছে যে, আমি এগুলো সহজ করে দিয়েছি। খোদ আয়াতটির ভেতরই ১৫; (উপদেশের জন্য) শব্দটি এর প্রতি নির্দেশ করছে। দুই. দ্বিতীয় প্রকার হচ্ছে এমন সব আয়াত যাতে আইন-কানুন, বিধানাবলী, আকীদা-বিশ্বীস ও উচ্চাঙ্গের বিষয়বস্তু বর্ণিত হয়েছে। এ জাতীয় আয়াত যথাযথভাবে বোঝা ও তা থেকে আহকাম ও মাসাইল উদ্ভাবন করা প্রত্যেকের কাজ নয়। এটা কেবল তাদের পক্ষেই সম্ভব যারা ইসলামী জ্ঞান-বিদ্যায় ব্যুৎপত্তি ও পরিপক্কতা অর্জন করেছে । এ কারণেই তো সাহাবায়ে কিরাম, যাদের মাতৃভাষা ছিল আরবী এবং আরবী বোঝার জন্য যাদের কোথাও শিক্ষা লাভের প্রয়োজন ছিল না, তারা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কুরআন মাজীদের শিক্ষা গ্রহণের জন্য সুদীর্ঘকাল ব্যয় করতেন। আন্মামা সুযৃতী (রহ.) ইমাম আবু আবদুর রহমান সুলামী (রহ.) থেকে বর্ণনা করেন যে, হযরত উসমান ইবনে আফফান (রাযি.), আবদুল্লাহ. ইবনে মাসউদ (রাযি.) সহ যে সকল সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কুরআন মাজীদের যথারীতি তালীম গ্রহণ করেছেন, তারা আমাদের বলেছেন, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সান্নামের কাছে কুরআন মাজীদের দশ আয়াত শিখতেন, তখন যতক্ষণ পর্যন্ত 81755575755555905555957555 চলতেন না। তারা বলতেন, (৮ 51910590780 0058 “আমরা কুরআন এবং ইলম ও আমল একই সঙ্গে শিখেছি।' (আল-ইতকান, ২য় খণ্ড, ১৭৬ পৃষ্ঠা) মুআত্তা মালিকে বর্ণিত হয়েছে যে, হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাযি.) কেবল সূরা বাকারা শিখতে পূর্ণ আট বছর ব্যয় করেছেন। মুসনাদে আহমদে হযরত আনাস (রাযি.) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমাদের মধ্যে যে ব্যক্তি সূরা বাকারা ও আলে-ইমরান শিখে ফেলত তার মর্যাদা আমাদের দৃষ্টিতে অনেক উচু হয়ে যেত। (আল-ইতকান, ২য় খণ্ড, ১৭৬ পৃষ্ঠা) ফ্ড/.2110001179.0010)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।