Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৩০ তাফসীরে তাওযীহুল কুরআন সংরক্ষিত হয়ে যায় এবং বদ দ্বীন ও পথত্রষ্ট শ্রেণীর পক্ষে এর অর্থগত বিকৃতি সাধনের কোন সুযোগ না থাকে । সুতরাং আল্লাহ তাআলার দয়া ও করুণা এবং তার তাওফীকে উম্মত এ কার্যক্রম এমন সুন্দর ও সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়েছে যে, আজ আমরা নির্দিধায় বলতে পারি আল্লাহ তাআলার সর্বশেষ এই গ্রন্থের কেবল শব্দাবলীই নয়; বরং তীর সহীহ তাফসীর ও ব্যাখ্যাও সংরক্ষিত আছে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার উৎসর্গিত-গ্রাণ সাহাবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌছেছে। কুরআনের তাফসীর সম্বন্ধে একটি মারাত্মক বিভ্রান্তি উপরিউক্ত আলোচনা দ্বারা একথা স্পষ্ট হয়ে গেছে যে, কুরআন মাজীদের তাফসীর অত্যন্ত নাজুক ও কঠিন কাজ। এর জন্য কেবল আরবী ভাষা জানাই যথেষ্ট নয়; সংশ্লিষ্ট সকল শাস্ত্রে দখল থাকা জরুরী । উলামায়ে কিরাম লিখেছেন, কুরআন মাজীদের তাফসীরকারকের জন্য আরবী ভাষার নাহ্‌ব (বাক্য গঠন প্রণালী), সরফ (শব্দ প্রকরণ), সাহিত্য ও অলংকার শাস্ত্র ছাড়াও হাদীস, উসুলে ফিক্হ, তাফসীর, আকাঈদ ও কালাম (ধর্মতত্তু) সম্পর্কে গভীর জ্ঞান থাকা আবশ্যক । কেননা এসব শাস্ত্রে দখল না থাকলে কুরআন মাজীদের তাফসীরে কেউ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে না। বড় আফসোসের কথা- কিছুকাল পূর্ব থেকে মুসলিমদের মধ্যে এই বিপজ্জনক মহামারি বিস্তার লাভ করেছে যে, বহু লোক মনে করে কুরআন মাজীদের তাফসীরের জন্য কেবল আরবী ভাষা জেনে নেওয়াই যথেষ্ট । সুতরাং যে ব্যক্তিই কিছু আরবী ভাষা শিখে ফেলে সে-ই কুরআন মাজীদের তাফসীর সম্পর্কে নিজস্ব মত প্রকাশ শুরু করে দেয় । বরং অনেক লোককে এমনও দেখা গেছে, যারা আরবী ভাষা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে না, অতি সামান্য কিছু ধারণা রাখে মাত্র, তারা কুরআন মাজীদের যে কেবল মনগড়া তাফসীর করে তাই নয়, বরং প্রাচীন মুফাসসিরগণের ভুল-ত্রুটি ধরার পেছনে লেগে যায়। এমনকি কোনও কোনও ক্রুরাত্মা তো কেবল অনুবাদ পড়েই নিজেকে কুরআনের মহাপপ্তিত গণ্য করে এবং নির্থিধায় বড় বড় মুফাসসিরদের সমালোচনা করতে থাকে। খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার যে, এটা অত্যন্ত বিপজ্জনক কর্মপন্থা । স্বীনী বিষয়ে এটা ধ্বংসাত্মক পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়! পার্থিব জ্ঞান-বিদ্যার ক্ষেত্রে সকলেই বোঝে যে, কোন ব্যক্তি যদি কেবল ইংরেজি ভাষা শিখে চিকিৎসা বিজ্ঞানের বই-পুস্তক পড়ে নেয়, তবে দুনিয়ার কোনও লোক তাকে চিকিৎসকরূপে স্বীকার করে নেবে না এবং কেউ নিজ জীবন তার হাতে ছেড়ে দেবে না। কাউকে চিকিৎসক স্বীকার করা হয় কেবল তখনই যখন সে কোন মেডিকেল কলেজে ভর্তি হয়ে যথারীতি শিক্ষা গ্রহণ করে । কেননা ডাক্তার হওয়ার জন্য ইংরেজি ভাষা শেখাই যথেষ্ট নয়; বরং নিয়মিতভাবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা-দীক্ষা লাভ করা জরুরী । এমনিভাবে ইংরেজি জানা কোন লোক ইঞ্জিনিয়ারিং বই-পত্র পড়েই যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তবে দুনিয়ার কোন সমঝদার লোক তাকে ইঞ্জিনিয়ার বলে স্বীকার করতে পারে না। কেননা এ জ্ঞান কেবল ইংরেজি ভাষা শেখার দ্বারা অর্জিত হতে পারে না; বরং এর জন্য দক্ষ-অভিজ্ঞ শিক্ষকের অধীনে থেকে এ শাস্ত্রের যথারীতি প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক । যখন ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কড়াকড়িভাবে এ শর্ত পুরণ করা জরুরী, তখন কুরআন ও হাদীসের ব্যাপারে কেবল আরবী ভাষা শেখাই যথেষ্ট হয় কি করে? জীবন ও জ্ঞানের প্রতিটি শাখায় প্রতিটি লোক এ নীতি জানে ও মানে যে, প্রতিটি বিদ্যা অর্জন করার এক বিশেষ পদ্ধতি ও তার জন্য বিশেষ শর্ত-শরায়েত আছে, শন ভাসি ফডড/.2110001179.0010)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।