Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে তাওযীহুল কুরআন ২৯ ৫৪ এর অর্থ থেমে যাও । এ চিহ্ত এমন স্থানে দেওয়া হয়, যেখানে থামা সঠিক নয় বলে পাঠকের ধারণা হতে পারে। 21৮ এটা ৮91 -০+| এর সংক্ষেপ । এর অর্থ এ স্থলে মিলিয়ে পড়া উত্তম। ০ এটা 4০৯ ১০ এর সংক্ষেপ । অর্থ এ স্থলে কেউ কেউ বিরতি দেন এবং কেউ কেউ মিলিয়ে পড়াকে পসন্দ করেন। | ৮14১ 4৮16 *440 ৮1০ ৮11 ৮55১ এটা সেই সকল স্থানে লেখা হয়, যেখানে কোনও রিওয়ায়াত দ্বারা জানা গেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিলাওয়াতকালে এ স্থলে ওয়াকফ করেছিলেন । তাফসীর শান্তর এবার তাফসীর শাস্ত্র সম্পর্কিত কিছু প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা যাচ্ছে। আরবী ভাষায় “তাফসীর'-এর শান্দিক অর্থ “উন্মোচন করা'। পরিভাষায় “তাফসীর* বলে সেই শাস্ত্রকে যাতে কুরআন মাজীদের অর্থ ও মর্ম বর্ণনা করা হয় এবং তার বিধানাবলী ও তাৎপর্য ব্যাখ্যা করা হয়। আল-বুরহান) কুরআন মাজীদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে ইরশাদ হয়েছে- 20524594555 ৬50 “আমি আপনার প্রতি কুরআন নাযিল করেছি, যাতে আপনি মানুষের সামনে তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা স্পষ্টরূপে বর্ণনা করেন ।” (১৬ : ৪৪) আরও ইরশাদ হয়েছে- 12172653458) “নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছেন, যখন তাদের প্রতি তাদেরই মধ্য থেকে এক রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে আল্লাহর, কিতাব ও জ্ঞানের কথা শিক্ষা দেন।” (৩ : ১৬৪) সুতরাং নবী সান্নান্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরামকে কুরআন মাজীদের কেবল শব্দাবলীই শিক্ষা দিতেন না; বরং তার পূর্ণ তাফসীর ও ব্যাখাও বলে দিতেন। এ কারণেই অনেক সময় সাহাবায়ে কিরামের একেকটি সূরা শিখতে কয়েক বছর লেগে যেত। এটা বিস্তারিতভাবে সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত দিন দুনিয়ায় বর্তমান ছিলেন, তত দিন তো কোন আয়াতের তাফসীর জানা কিছু কঠিন বিষয় ছিল না। যেখানেই সাহাবায়ে কিরামের কোন জটিলতা দেখা দিত, তার শরণাপন্ন হতেন এবং তিনি তাদেরকে সন্তোষজনক জবাব দিয়ে দিতেন। তার ওফাতের পর কুরআনের তাফসীরকে একটি স্বতন্ত্র শান্ত্রূপে সংরক্ষণ করার প্রয়োজন দেখা দিল, যাতে উম্মতের জন্য কুরআন মাজীদের শব্দাবলীর সাথে তার সহীহ অর্থও ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।