পরিচিতি এ সূরাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনের -শেষ পর্যায়ে নাযিল হয়েছে। আল্লামা আবু হায়্যান রেহ.) বলেন, এর কিছু অংশ নাযিল হয়েছে হুদায়বিয়ার সন্ধিকালে, কিছু অংশ মক্কা বিজয়ের সময় এবং কিছু অংশ বিদায় হজ্জের সময়। ইতোমধ্যে ইসলামের দাওয়াত আরব উপদ্বীপের দৈর্ঘ-প্রস্থে ভালোভাবে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মুসলিমদের হাতে মার খেয়ে খেয়ে ইসলামের শক্রগণ অনেকখানি কাবু হয়ে পড়েছিল। মদীনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র বেশ পাকাপোক্ত হয়ে উঠেছিল । সুতরাং সময়ের তাকাযা হিসেবে এ সূরা মুসলিমদেরকে তাদের সামাজিক, রাষ্ট্রনৈতিক ও অর্থনৈতিক বিষয়াদি সম্পর্কে অনেক গুরুত্পূর্ণ নির্দেশনা দান করেছে। মুসলিমদেরকে তাদের সকল চুক্তি ও অঙ্গীকার রক্ষায় যত্ববান থাকতে হবে- এই বুনিয়াদী নীতির প্রতি দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সুরাটির সূচনা হয়েছে। এ মূলনীতির ভেতর হকুন্নাহ ও হুল ইবাদ তথা শরীয়তের যাবতীয় বিধি-বিধানই মোটামুটিভাবে এসে গেছে। প্রসঙ্গক্রমে সর্বদা এই মূলনীতিটিও _ রক্ষা করে চলার জন্য জোর নির্দেশ দেওয়া হয়েছে যে, শক্র-মিত্র সকলের সাথেই সকল ব্যাপারে ইনসাফের পরিচয় দিতে হবে । সেই সঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে, আন্নাহ তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আর শক্ররা ইসলামের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না। এ দিক থেকে তারা সম্পূর্ণরূপে হতাশ হয়ে গেছে। এ সূরায় খাদ্যবস্তু সম্পর্কে জানানো হয়েছে কোন প্রকারের খাদ্য হালাল এবং কোন প্রকার হারাম । সেই প্রসঙ্গে শিকার করার বিধানও অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে । আরও আছে কিতাবীদের যবাহকৃত পশু ও কিতাবী নারীদেরকে বিবাহ করা সংক্রান্ত বিধান, ডাকাতির শরয়ী শাস্তি, অন্যায় নরহত্যার গুনাহ ও তার শান্তি সম্পর্কিত বিধানাবলী । শেষোক্ত বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যে হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবীল ও কাবীলের ঘটনাও বর্ণনা করা হয়েছে। তাছাড়া এ সূরায় মদ ও জুয়াকে স্পষ্ট ভাষায় হারাম ঘোষণা করা হয়েছে এবং অযু ও তায়াম্মুম করার নিয়ম শিক্ষা দেওয়া হয়েছে। ইয়াহুদী ও খ্রিস্টান সম্প্রদায় আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার কিভাবে ভঙ্গ করেছে এ সূরায় তাও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। . আরবীতে “মায়িদা' বলা হয় দস্তরখানকে ৷ এ সূরার ১১৪ নং আয়াতে ঘটনা বর্ণিত হয়েছে যে, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ফরমায়েশ করেছিল, তিনি যেন . আসমান থেকে একটি দস্তরখানে তাদের জন্য আসমানী খাদ্য অবতীর্ণ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই এ সূরার নাম রাখা হয়েছে “মায়িদা" অর্থাৎ “দস্তরখান" । ড/৮4%%.2110001109.0010 ১০২7-১৮-52 ৯১৯৭-৭2-০৯
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।