. তাফসীরে তাওযীহুল কুরআন | ২৭ পরিমাণকেই হিযুব মা মনযিল বলে। এভাবে সম্পূর্ণ কুরআনকে সাত হিযব বা সাত মনধিলে বন্টন করা হয়েছিল । (আল-বুরহান, ১ম খণ্ড ২৫০ পৃষ্ঠা) জুয্* বা পারা বর্তমানে কুরআন মাজীদ ত্রিশটি অংশে বিভক্ত, যাকে ত্রিশ পারা বলা হয়। এ বন্টন অর্থের দিকে লক্ষ্য করে করা হয়নি; বরং শিশুদেরকে শেখানোর সুবিধার্থে কুরআন মাজীদকে সমান ত্রিশটি ভাগে ভাগ করা হয়েছে। এ কারণেই দেখা যায় কখনও বিলকুল অসম্পূর্ণ কথার উপর পারা শেষ হয়ে যায়। নিশ্চিত করে বলা কঠিন যে, ত্রিশ পারার এ ভাগ কে করেছে? কারও কারও ধারণা হযরত উসমান (রাযি.) অনুলিপি তৈরি করানোর সময় এ রকমই ত্রিশটি আলাদা-আলাদা খণ্ডে কুরআন মাজীদ লিখিয়েছিলেন। সুতরাং এ বন্টন তারই সময়কার । কিন্তু প্রাচীন উলামায়ে কিরামের কোন রচনায় এর সমর্থনে কোন দলীল অধমের চোখে পড়েনি । অবশ্য আল্লামা বদরুদ্দীন যারকাশী (রহ.) লিখেছেন যে, কুরআন মাজীদের প্রসিদ্ধ ত্রিশ পারা এভাবে চলে আসছে এবং মাদরাসার কুরআনের কপিসমূহে এর প্রচলন রয়েছে আল-বুরহান, ১ম খণ্ড, ২৫০ পৃষ্ঠা; মানাহিলুল ইরফান, ১ম খণ্ড, ৪০২ পৃষ্ঠা)। বাহ্যত অনুমান করা যায় যে, এ বন্টন সাহাবা যুগের পর শিক্ষাদানের সুবিধার্থে করা হয়েছে। কৃ উপমহাদেশের কুরআনী কপিসমূহে অদ্যাবধি একটি চিহ্ন চলে আসছে, যার নাম রুকু । এটা নির্দিষ্ট করা হয়েছে কুরআন মাজীদের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য করে। অর্থাৎ যেখানে আলোচনার একটি ধারা শেষ হয়েছে, সেখানে রুকৃ'র চিহ্ন বসানো হয়েছে টোৌকায় £ হরফ লিখে দেওয়া হয়েছে)। অনেক অনুসন্ধান সত্বেও এ অধম নির্ভরযোগ্য সুত্রে জানতে পারেনি রুকৃ' চিহৃটি সর্বপ্রথম কে চালু করেছে এবং কোন আমলে । অবশ্য এ কথা প্রায় নিশ্চিত যে, এ চিহ্ের উদ্দেশ্য হল আয়াতের এমন একটা মাঝামাঝি পরিমাণ নির্দিষ্ট করা, যা এক রাকাআতে পড়া যেতে পারে। আর একে এজন্যই রুকু“ বলা হয় যে, মুসন্্রী এ স্থলে পৌছে রুকু" করবে । ওয়াক্ফ চিহৃসমূহ তিলাওয়াত ও তাজবীদের সুবিধার্থে আরও বা জোনের বিভিন্ন কুরআনী বাক্যে এমন সাংকেতিক চিহ্ লিখে দেওয়া হয়েছে, যা দ্বারা সেখানে ওয়াকফ করা (বিরাম নেওয়া) কেমন তা বোঝা যায়। এসব চিহৃকে “রুমুযে আওকাফ' বলা হয়। এটা করা হয়েছে এই উদ্দেশ্য, যাতে একজন আরবী না-জানা লোকও কুরআন তিলাওয়াতকালে সঠিক স্থানে ওয়াকফ করতে পারে এবং বেঠিক জায়গায় বিরাম নেওয়ার ফলে অর্থগত কোন বিভ্রান্তি সৃষ্টি না হতে পারে। এসব চিহ্বের অধিকাংশই সর্বপ্রথম স্থির করেছেন আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবনে তায়ফুর সাজাওয়ান্দী (রেহ.)। (আন-নাশরু ফিল কিরাআতিল আশার, ১ম খণ্ড ২২৫ পৃষ্ঠা) চিহসমূহের ব্যাখ্যা নিম্নরূপ ৬ এটা ১৭ ০৪ সোধারণ বিরতি)-এর নির্দেশক। এর অর্থ এখানে কথা পূর্ণ হয়ে গেছে। কাজেই এখানে ওয়াকফ করা শ্রেয়। এভগ%.21170901109.0010).
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।