২৬ তাফসীরে তাওযীহুল কুরআন তা আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা তার কয়েকখানি অনুলিপি তৈরি করে মূল কপি আপনাকে ফেরত দেব। হযরত হাফসা (রোযি.) সহীফাখানি হযরত উসমান: রোযি.)-এর কাছে পাঠিয়ে দিলেন । হযরত উসমান (রাযি.) চারজন সাহাবীকে দিয়ে একটি পরিষদ গঠন করলেন। এর সদস্য ছিলেন হযরত যায়দ ইবনে ছাবিত (রাযি.), হযরত আবদুল্লাহ ইবনে যুবায়র (রাযি.), হযরত সাঈদ ইবনুল আস (রাযি.) ও হযরত আবদুর রহমান ইবনে হারিছ ইবনে হিশাম রোযি.)। তাদের প্রতি দায়িত অর্পিত হল যে, হযরত আবু বকর রোযি.)-এর সংকলন দেখে তারা কয়েকটি অনুলিপি তৈরি করবেন এবং তাতে সূরাসমূহ বিন্যস্তরূপে লিপিবদ্ধ করবেন। উল্লিখিত চার সাহাবীর মধ্যে কেবল হযরত যায়দ ইবনে ছাবিত (রাযি.)-ই আনসারী ছিলেন আর বাকি সকলে ছিলেন কুরাইশী । তাই হযরত উসমান রোযি.) তাদেরকে বললেন, কুরআনের কোন অংশে যদি তোমাদের ও যায়দের মধ্যে মতভেদ দেখা দেয় (অর্থাৎ কোন শব্দ কিভাবে লেখা হবে তা নিয়ে মতভিন্নতা দেখা দেয়), তবে তা কুরাইশী রীতি অনুযায়ী লিখবে । কেননা কুরআন মাজীদ তাদের ভাষাতেই নাযিল হয়েছে। মৌলিকভাবে তো এ কাজ উপরিউক্ত ব্যক্ত চতুষঠয়ের উপরই ন্য্ত করা হয়েছিল, কিন্তু পরে অন্যান্য সাহাবীদেরকেও তাদের সহযোগিতায় নিয়োগ করা হয়েছিল, তারা কুরআন সংকলনের ক্ষেত্রে নি্নবর্ণিত কার্য আঞ্জাম দিয়েছিলেন ।১ এক. হযরত আবু বকর (রোযি.)-এর আমলে যে সংকলন তৈরি করা হয়েছিল, তাতে সুরাসমূহ বিন্যস্ত ছিল না; বরং প্রতিটি সূরা আলাদাভাবে লেখা হয়েছিল, তারা সবগুলো সূরা বিন্যস্ত আকারে একই কপিতে লিপিবদ্ধ করেন । (মুস্তাদরাক, ২য় খণ্ড ২২৯ পৃষ্ঠা) দুই. তারা কুরআন মাজীদের আয়াতসমূহ এমনভাবে লেখেন, যাতে তার লিখনরীতিতে মুতাওয়াতির সবগুলো কিরাআত এসে যায়। এ কারণেই তারা তাতে নুকৃতা ও হরকত লাগাননি, যাতে তা সমস্ত মুতাওয়াতির কিরাআত অনুযায়ী পড়া সম্ভব হয়, যেমন লেখা _ হয়েছিল ৮১: যাতে তাকে ৫/১:৫ ও ($%১-:; উভয় রকমে পড়া যায়, যেহেতু এ দুই কিরাআতই সঠিক । (মোনাহিলুল ইরফান, ১ম খণ্ড, ২৫৩-২৫৪ পৃষ্ঠা) তিন. এ পর্যন্ত সম্মিলিতভাবে সমগ্র উম্মতের দ্বারা সত্যায়িত । কুরআন মাজীদের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য কপি ছিল একটিই । এই পরিষদ সুবিন্যস্ত নতুন সংকলনের কয়েকটি কপি তৈরি করলেন। সাধারণভাবে প্রসিদ্ধ আছে যে, ইনার ীচবারিকি তৈরি করিয়েছিলেন। কিন্তু আবু হাতিম সিজিস্তানী (রহ.)-এর বক্তব্য হল, সর্বমোট সাতখানি কপি তৈরি করা হয়েছিল৷ তা থেকে একখানি মক্কা মুকাররমায়, একখানি শামে, একখানি ইয়ামানে, একখানি বাহরায়নে, একখানি বসরায় ও একখানি কুফায় পাঠিয়ে পির বর উরানিনাভিরিনার হারা (ফাতহুল বারী, ৯ম খণ্ড, ১৭ পৃষ্ঠা) হিয্ব বা মনযিল সাহাবায়ে কিরাম ও তাবিঈগণের নিয়ম ছিল প্রতি সপ্তাহে একবার কুরআন মাজীদ খতম করা । এতদুদ্দেশ্যে তীরা প্রাত্যহিক তিলাওয়াতের একটি পরিমাণ নির্দিষ্ট করে নিয়েছিলেন। সেই ১. এসব বিবরণ এবং এ সংক্রান্ত রিওয়ায়াতসমূহ ফাতহুল বারী, ৯ম খণ্ড ১৩-১৫ পৃষ্ঠা থেকে গ্রহণ করা হয়েছে। ফডডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।