Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে তাওযীহুল কুরআন ২৫ দুই. হযরত উমর (রাি.)ও কুরআনের হাফেজ ছিলেন। বিভিন্ন রিওয়ায়াত দ্বারা জানা যায় হযরত আবু বকর (রাি.) তাকেও হযরত যায়দ (রোযি.)-এর সহযোগী নিযুক্ত করেছিলেন । কেউ 'যখন কোন আয়াত নিয়ে আসত, হযরত যায়দ (রোযি.)ও হযরত ১০১০0০55055 (ফাতহুল বারী, ৯ম খণ্ড, ১১ পৃষ্ঠা ইবনে আবু দাউদের বরাতে) তিন. ইউনি নিবেদন লিনা দিতে এ আয়াত নবী সান্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে লেখা হয়েছিল, ততক্ষণ পর্যন্ত লিখিত কোন আয়াত গ্রহণ করা হত না। (আল-ইতকান, ১ম খণ্ড, ৬০ পৃষ্ঠা) চার. অত:পর সেসব লিপিবদ্ধ আয়াতকে সেই সকল সং্ৰহের সাথে মিলিয়ে দেখা হত, যা বিভিন্ন সাহাবী তৈরি করে রেখেছিলেন। (আল-বুরহান ফী উলৃমিল কুরআন, কৃত যারকাশী, ১ম খণ্ড ২৩৮) হযরত উসমান (রাযি.)-এর আমলে কুরআন সংকলন হযরত উসমান রোযি.) হিজরী ২৪ সনে খলীফা মনোনীত হন। ইতোমধ্যে ইসলাম আরবের সীমানা অতিক্রম করে রোম ও ইরানের প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌছে গেছে। প্রতিটি নতুন অঞ্চলের জনগণ যখন ইসলামে দাখিল হত, তারা মুসলিম মুজাহিদ যা সেই সকল ব্যবসায়ীদের নিকট কুরআন মাজীদের শিক্ষা লাভ করত, যাদের উসিলায় তারা ইসলামে দীক্ষিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বিভিন্ন সাহাবী বিভিন্ন কিরাআত পোঠরীতি) অনুযায়ী কুরআন শিখেছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সকল কিরাআত অনুযায়ী কুরআন পড়ার অনুমতিও তাদের ছিল। প্রত্যেক সাহাবী তাদের শিষ্যদেরকে সেই পাঠরীতি অনুসারেই কুরআন শিক্ষা দিতেন, যে রীতিতে নবী সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তারা কুরআন শিখেছিলেন। এভাবে কিরাআতের এ বৈচিত্র মুসলিম জাহানের দূর-দূরান্তে পৌছে গিয়েছিল। কুরআন মাজীদের বিতিন্ন পাঠরীতি থাকা এবং সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার বিষয়টি যত দিন মানুষ অবগত ছিল তত দিন পর্যত্ত : : পাঠরীতির বিভিন্নতায় কোনও রকম অনিষ্ট দেখা দেয়নি, কিন্তু এ বিভিন্নতা যখন দূর-দূরান্তে পৌছে গেল এবং কুরআনের বিভিন্ন পাঠরীতি থাকার বিষয়টি সে সকল এলাকায় প্রসিদ্ধি লাভও করেনি, তখন এ নিয়ে মানুষের মধ্যে দন্দু-সংঘাত দেখা দিতে লাগল । কেউ নিজের কিরাআতকে সহীহ এবং অন্যদের কিরাআতকে গলত সাব্যস্ত করতে লাগল । এ ছন্দের কারণে আশঙ্কা ছিল যে, মানুষ কুরআনের মুতাওয়াতির কিরাআতসমূহকে অস্বীকার করার গুরুতর বিভ্রান্তিতে লিপ্ত হয়ে পড়বে । অন্য দিকে মদীনায় সংরক্ষিত হযরত যায়দ ইবনে ছাবিত (রাযি.)-এর সংকলিত কপি ছাড়া সমগ্র মুসলিম জাহানে এমন কোন নির্ভরযোগ্য কপি ছিল না, যা সমগ্র উম্মতের জন্য প্রামাণ্য গ্রন্থের মর্যাদা পেতে পারে । কেননা অন্য যে সকল কপি কারও কারও কাছে ছিল তা ব্যক্তিগত উদ্যোগে সংকলিত ছিল এবং তাতে সমস্ত কিরাত একত্র করার কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কাজেই কিরাআতের বৈচিত্র ভিত্তিক এ ছন্দ্ব নিরসনের উপযুক্ত ব্যবস্থা কেবল এটাই ছিল যে, যে সংকলনে সমস্ত নির্ভরযোগ্য কিরাআত একত্র করা হয়েছে এবং তা দেখে সহীহ ও গলত কিরাআত সম্পর্কে ফায়সালা নেওয়া সম্ভব, সেই সংকলনকে সমগ্র মুসলিম জাহানে ছড়িয়ে দেওয়া হবে । হযরত উসমান (রাি.) স্বীয় খিলাফতকালে এই সুমহান কার্যই আঞ্জাম দেন। এ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হযরত উসমান রোযি.) উম্মুল মুমিনীন হাফসা (রোযি.)কে বলে পাঠান যে, আপনার কাছে হেযরত আবু বকর [রাযি.1-এর প্রস্তুতকৃত) যে সহীফা সংরক্ষিত আছে, ভঘ/.110001109.00]77

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।