২৪ তাফসীরে তাওযীহুল কুরআন কুরআন মাজীদের একটা বড় অংশ বিলুপ্ত হয়ে যাবে । তাই আমার রায় হল আপনি কুরআন মাজীদ সংকলনের কাজ শুরু করার আদেশ দিন । আমি উমরকে বললাম, যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেননি, আমরা তা কিভাবে করি? উমর উত্তর দিলেন, আল্লাহর কসম! এটা একটা ভাল কাজই হবে । অত:পর উমর আমাকে বারবার একথা বলতে থাকলেন। পরিশেষে আমারও বিষয়টি পুরোপুরি বুঝে এসেছে । এখন আমারও রায় সেটাই, যা উমর বলেছেন। | অত:পর হযরত আবু বকর আমাকে বললেন, তুমি একজন যুবা পুরুষ এবং বুদ্ধিমান লোক। তোমার সম্পর্কে আমাদের কোন সন্দেহ নেই। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের সম্মুখেও ওহী লেখার কাজ করেছ। সুতরাং তুমি কুরআন মাজীদের আয়াতসমূহ খুঁজে খুজে সংকলন করে ফেল। হযরত যায়দ ইবনে ছাবিত রোযি.) বলেন, আল্লাহর কসম! তারা যদি আমাকে একটা পাহাড় স্থানান্তরিত করার হুকুম দিতেন, তবে আমার কাছে তা এতটা কঠিন মনে হত না, যতটা মনে হয়েছে কুরআন সংকলনের কাজকে । আমি তাদেরকে বললাম, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেননি, আপনারা তা কিভাবে করতে যাচ্ছেন? হযরত আবু বকর রোযি.) বললেন, আল্লাহর কসম! এটি একটি ভাল কাজই হবে। অত:পর হযরত আবু বকর (রোষি.) আমাকে বারবার একথা বলতে থাকলেন। পরিশেষে আল্লাহ তাআলা আমার হৃদয়ও হযরত আবু বকর (রাযি.) ও উমর (রাযি.)-এর রায়ের অনুকূলে খুলে দিলেন। সুতরাং আমি কুরআনী আয়াতের সন্ধান কার্য শুরু করে দিলাম এবং খেজুরের ডালা, পাথরের ফলক এবং মানুষের স্বৃতিপট থেকে কুরআন মাজীদ একত্র করতে থাকলাম । (বুখারী, ফাযাইলুল কুরআন অধ্যায়) কুরআন সংকলনের ক্ষেত্রে হযরত যায়দ ইবনে ছাবিত (রাযি.)-এর কর্মপন্থা এ স্থলে কুরআন সংকলনের ক্ষেত্রে হযরত যায়দ ইবনে ছাবিত (রাধি.)-এর কর্মপন্থা ভালভাবে বুঝে নেওয়া দরকার । পূর্বে বলা হয়েছে, তিনি নিজেও কুরআনের হাফেজ ছিলেন। সুতরাং পূর্ণ কুরআন তিনি নিজ স্ৃতিপট থেকেও লিখে নিতে পারতেন । তিনি ছাড়াও তখন আরও বহু হাফেজ উপস্থিত ছিলেন। একটি পরিষদ বানিয়ে তাদের মাধ্যমেও কুরআন সংকলনের কাজ করা যেত। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কুরআনের যে কপি তৈরি করা হয়েছিল, হযরত যায়দ (রাযি.) তা থেকেও কুরআনের অনুলিপি তৈরি করতে পারতেন। কিন্তু সতর্কতামূলকভাবে তিনি বিশেষ এক. পন্থার উপর নির্ভর করেননি; বরং উপরিউক্ত সবগুলো মাধ্যমকেই তিনি সামনে রেখেছেন । অত:পর লিখিত ও মৌখিক সাক্ষ্য দ্বারা যতক্ষণ পর্যন্ত কোন আয়াতের মুতাওয়াতির হওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে আয়াতকে নিজ সংকলনে লিপিবদ্ধ করেননি । তাছাড়া যে সকল আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ তত্বীবধানে লিপিবদ্ধ করিয়েছিলেন, যা বিভিন্ন সাহাবীর কাছে সংরক্ষিত ছিল, হযরত যায়দ (রাযি.) তা খুঁজে খুঁজে একত্র করেন, যাতে নতুন সংকলনটি তার অবলম্বনে তৈরি করা যায়। সুতরাং ঘোষণা করে দেওয়া হয়, যার কাছে কুরআন মাজীদের যে আয়াত লিপিবদ্ধ আছে, সে যেন তা হযরত যায়দ (রাধি.)-এর কাছে জমা দেয় । কেউ যখন তার কাছে লিখিত কোন আয়াত নিয়ে আসত তিনি নিম্নলিখিত চার পন্থায় তা সত্যায়িত করে নিতেন। এক. সর্বপ্রথম নিজ স্ৃতিপটের সাথে তা মিলিয়ে নিতেন। ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।