পরিচিতি মদীনা মুনাওয়ারায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরত করে আসার পর প্রাথমিক বছরগুলোতে এ সূরা নাযিল হয়। এর বেশির ভাগই নাধিল হয়েছিল বদর যুদ্ধের পর। এটা সেই সময়ের কথা, যখন মদীনা মুনাওয়ারার সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রটি নানা রকম সমস্যার সম্মুখীন ছিল। জীবনের এক নতুন কাঠামো প্রতিষ্ঠা পাচ্ছিল এবং তার জন্য মুসলিমদের নিজেদের ইবাদত, আখলাক ও সমাজব্যবস্থা সংক্রান্ত বিস্তারিত বিধি-বিধান ও পথ-নির্দেশের প্রয়োজন ছিল। শত্রশক্তি ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল। ফলে জি 51875-557 সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। সূরা নিসা এই যাবতীয় বিষয়ে বিস্তারিত পথ-নির্দেশ পেশ করেছে। যেহেতু যে-কোনও সমাজের বুনিয়াদ স্থাপিত হয় এফ মজবুত পারিবারিক কাঠামোর উপর। তাই এ সূরা পারিবারিক বিষয়াদি সম্পর্কে বিস্তারিত বিধি-নিষেধের বর্ণনা দ্বারা শুরু হয়েছে। পারিবারিক শান্তি-শৃঙ্খলায় যেহেতু নারীর গুরুতৃপূর্ণ ভূমিকা থাকে, তাই নারীদের সম্পর্কে এ সূরায় বিস্তারিত আহকাম পেশ করা হয়েছে। এ কারণেই এ সুরার নাম হয়েছে সূরা নিসা। উহুদ যুদ্ধের পর বহু নারী বিধবা ও বহু শিশু ইয়াতীম হয়ে গিয়েছিল । তাই. এ সূরা শুরুতেই ইয়াতীমদের অধিকার সংরক্ষণের ব্যবস্থা করেছে এবং ১৪ নং আয়াত পর্যন্ত মীরাছ সম্পর্কে বিস্তারিত আহকাম বর্ণনা করেছে। ু জাহিলী যুগে নারীর প্রতি নানা রকম জুলুম ও অবিচার করা হত। এ সূরায় একেকটি করে সেসব জুলুমকে চিহ্নিত করা হয়েছে এবং সমাজ থেকে তা নির্মূল করার ব্যবস্থা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে বিবাহ ও তালাক সম্পর্কে বিস্তারিত বিধি-বিধান বর্ণনা করা হয়েছে এবং স্বামী-্ত্রীর পারস্পরিক অধিকার স্থির করে দেওয়া হয়েছে । আয়াত নং ৩৫ পর্যন্ত এসব বিষয় আলোচিত হওয়ার পর মানুষের অভ্যন্তরীণ ও সামাজিক সংক্কারের প্রতি মনোযোগ দেওয়া হয়েছে।, মরুভূমি প্রধান আরবে সফর করতে গিয়ে মুসলিমগণ পানি সংকটের সম্মুখীন হত। তাই ৪৩ নং আয়াতে তায়াম্মুমের নিয়ম এবং ১০১ নং আয়াতে সফরকালে সালাত কসর করার সহুলত (সুবিধা) প্রদান করা হয়েছে। তাছাড়া জিহাদকালে ভীতি অবস্থার সালাত সোলাতুল খাওফ)-এর বিধান বর্ণনায় ১০২ ও ১০৩ নং আয়াত নাধিল হয়েছে। মদীনা মুনাওয়ারায় বসবাসকারী ইয়াহুদীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে চুক্তিবদ্ধ হওয়া সত্তেও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের এক অনিঃশেষ সিলসিলা চালু রেখেছিল। 8৪ থেকে ৫৭ ও ১৫৩ থেকে ১৭৫ নং পর্যন্ত আয়াতসমূহে তাদের দুক্কর্মসমূহ উন্মোচিত করা হয়েছে এবং তাদেরকে সঠিক পথে চলে আসতে উৎসাহিত করা হয়েছে। ১৭১ থেকে ১৭৫ নং আয়াতে তাদের সাথে খ্রিস্টান সম্প্রদায়কেও যুক্ত করা হয়েছে এবং তাদেরকে সম্বোধন করে দাওয়াত দেওয়া হয়েছে, তারা যেন ত্রিত্বাদের আকীদা পরিত্যাগ করে খাঁটি তাওহীদের আকীদা গ্রহণ করে নেয়। 2১ নভাযিভিরিজিনাডি উনি ৬০-৭০ ও ১৩৭-১৫২ নং আয়াতে মুনাফিকদের দুক্র্মসমূহের ফিরিস্তি দেওয়া হয়েছে। _ ছঞদগ.2117000119,0010)
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।