২২ তাফসীরে তাওযীহুল কুরআন নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তারা যে কুরআন মাজীদ কেবল মুখস্থ করতেন তাই নয়, বরং রাতভর তারা সালাতে কুরআন তিলাওয়াতে মশগুল থাকতেন। হযরত উবাদা ইবনূস সামিত (রাধি.) বলেন, কোনও ব্যক্তি যখন হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদীনা মুনাওয়ারায় আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আমাদের কোন আনসার ব্যক্তির কাছে সমর্পণ করতেন, যাতে তিনি তাকে কুরআন শিক্ষা দেন। মসজিদে নববীতে কুরআনের পঠন-পাঠনে এমন শোরগোল হত যে, রাসূলুল্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে আওয়াজ ছোট করার নির্দেশ দিতে বাধ্য হম, যাতে কোন ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়। (মানাহিলুল ইরফান, ১ম খণ্ড, ২৩৪ পৃষ্ঠা) অল্প কালের মধ্যেই সাহাবায়ে কেরামের এমন একটি বড় দল গড়ে ওঠে, যাদের সম্পূর্ণ কুরআন মুখস্থ ছিল। এ দলের মধ্যে খুলাফায়ে রাশেদীন ছাড়া আরও যারা ছিলেন তাদের মধ্যে হযরত তালহা (রাযি.), হযরত সাদ (রাযি.), হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি.), হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রাধি.), হযরত সালিম মাওলা আবী হুযায়ফা (রোযি.) হযরত আবু হুরায়রা (রাযি.), হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাষি.), হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযি.), হযরত আমর ইবনুল আস (রাষি.), হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাযি.), হযরত মুআবিয়া (রাঘি.), হযরত আবদুল্লাহ ইবনে যুবায়র (রাযি.), হযরত আবদুল্লাহ ইবনুস সাইব (রাষি.), হযরত আয়েশা সিদ্দীকা (রাধি.), হযরত হাফসা (রাধি.), হযরত উন্মু সালামা (রাযি.)-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । মোটকথা ইসলামের শুরুভাগে বেশি জোর দেওয়া হম কুরআন মুখস্থ করার প্রতি। সে সময়ের অবস্থা অনুযায়ী এ পদ্ধতিই অধিকতর নিরাপদ ও নির্ভরযোগ্য ছিল। কেননা সেকালে লেখাপড়া জানা লোকের সংখ্যা ছিল অতি নগণ্য । গ্রন্থ প্রকাশের জন্য প্রেস ইত্যাদি মাধ্যম ও উপকরণের আবিষ্কারই হয়নি। তখন যদি কেবল লেখার উপর নির্ভর করা হত, তবে বৃহত্তর পরিসরে কুরআন মাজীদের প্রচারও হত না এবং নির্ভরযোগ্য উপায়ে তার সংরক্ষণও করা যেত না। তার পরিবর্তে আল্লাহ তাআলা আরববাসীকে এমন অসাধারণ স্মরণ-শক্তি দিয়েছিলেন যে, তাদের একেক ব্যক্তি হাজার-হাজার শ্লোক মুখস্থ জানত । অতি সাধারণ গ্রাম্য লোকও তার নিজ খান্দানের তো বটেই, ঘোড়াদের পর্যন্ত বংশ তালিকা মুখস্থ বলতে পারত । কুরআন মাজীদ সংরক্ষণের জন্য তাদের এই বিশ্ময়কর স্মরণশক্তিকেই কাজে লাগানো হয় এবং এরই মাধ্যমে কুরআন মাজীদের সূরা ও আয়াতসমূহ আরবের কোণে-কোণে পৌছে যায়। ওহী লিপিবদ্ধকরণ ্ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন মাজীদ মুখস্থ করানো ছাড়াও তা লিপিবদ্ধ করণেরও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। হযরত যায়দ ইবনে ছাবিত (রাযি.) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে ওহী লিপিবদ্ধকরণের কাজ করতাম । যখন ওহী নাযিল হত, তীর প্রচণ্ড উত্তাপ বোধ হত । তখন তার পবিত্র দেহে স্বেদবিন্দুসমূহ মুক্তা দানার মত চকমক করত। তীর সে অবস্থা কেটে গেলে আমি (উটের) কীধের হাড় বা অন্য কোন টুকরা নিয়ে তার নিকট উপস্থিত হতাম । তিনি বলে যেতেন আর আমি লিখতে থাকতাম । লেখা শেষ হলে কুরআন লিপিবদ্ধকরণের গুরুভারে আমার মনে হত যেন আমার পায়ের গোছা ভেঙ্গে যাচ্ছে এবং আমি আর কোনও দিন চলাফেরা করতে পারব না। সে যাই হোক, যখন লেখা শেষ করতাম, নবী ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।