তাফসীরে তাওযীহুল কুরআন ২১ এ আয়াত একটি বিশেষ ঘটনার কারণে নাহিল হয়েছিল৷ জাহিলী যুগে “আনাক নান্নী এক নারীর সাথে হযরত মারছাদ ইবনে আবু মারছাদ গানামী (রাযি.)-এর সম্পর্ক ছিল। ইসলাম গ্রহণের পর তিনি মদীনায় চলে আসেন, কিন্তু সেই নারী মক্কাতেই থেকে যায়। একবার হযরত মারছাদ (রাষি.) বিশেষ কোন কাজে মন্কায় আগমন করেন। তখন 'আনাক তাকে দুক্কর্মের আহ্বান জানায় । হযরত মারছাদ (রোধি.) সে আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তাকে জানিয়ে দেন যে, ইসলাম আমার ও তোমার মধ্যে অন্তরায় সৃষ্টি করেছে, হা তুমি চাইলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুমতি নিয়ে তোমাকে বিবাহ করতে পারি। মারছাদ (োযি.) মদীনায় ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিবাহের অনুমতি চাইলেন এবং নিজ আগ্রহের কথাও তাকে জানালেন । এরই পরিপ্রেক্ষিতে উপরিউক্ত আয়াত নাধিল হয় এবং এতে মুশরিক নারীদেরকে বিবাহ করতে নিষেধ করে দেওয়া হয়। (আসবারুন নুযুল, পৃষ্ঠা ৩৮) অত্যন্ত গুরুতৃপূর্ণ বিষয় । বহু আয়াত এমন রয়েছে, যার সঠিক মর্ম শীনে নুযুল না জানা পর্যন্ত উপলদ্ধি করা যায় না। কুরআন সংরক্ষণের ইতিহাস রিসালাত-যুগে কুরআন সংরক্ষণ £ সম্পূর্ণ কুরআন মাজীদ যেহেতু একবারে নাধিল হয়নি, বরং প্রয়োজন ও অবস্থা অনুযায়ী এর বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে নাধিল হতে থাকে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কুরআন মাজীদকে শুরু থেকেই গ্রন্থাকারে লিখে সংরক্ষণ করা সম্ভব ছিলনা । যদ্দরুণ ইসলামের প্রথম যুগে কুরআন সংরক্ষণের জন্য সর্বাপেক্ষা বেশি জোর দেওয়া হত স্মরণশক্তির উপর প্রথম দিকে যখন ওহী নাধিল হত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার শব্দাবলী সঙ্গে সঙ্গে পুনরাবৃত্তি করতে থাকতেন, যাতে তা ভালোভাবে মুখস্থ হয়ে যায়। এ পরিপ্রেক্ষিতে সূরা কিয়ামার কয়েকটি আয়াত নাধিল করা হয় এবং তাতে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন যে, কুরআন মাজীদকে মুখস্থ রাখার জন্য ঠিক ওহী নাযিলের মুহূর্তে তাড়াহুড়া করে ওহীর শব্দাবলী পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। আনল্নাহ তাআলা স্বয়ং আপনাকে এমন স্মরণশক্তি দান করবেন যে, ওহী নাযিলের পর আপনি তা ভুলতেই পারবেন না। সুতরাং এমনই হল। একদিকে তীর প্রতি ওহী নাধিল হত, অন্যদিকে তার তা মুখস্থ হয়ে যেত। এভাবে মহানবী সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্ষদেশ ছিল কুরআন সংরক্ষণের সর্বাপেক্ষা নিরাপদ আধার, যেখানে কোনও রকমের ভুল-ভ্রান্তি বা রদ-বদলের সম্ভাবনা ছিল না। অত:পর বাড়তি সতর্কতা স্বরূপ প্রতি বছর রমযান মাসে তিনি হযরত জিবরাঈল (আ.)কে পূর্ণ কুরআন শোনাতেন। যে বছর তার ওফাত হয়, সে বছর তিনি হযরত জিবরাঈল আলাইহিস সালামের সঙ্গে পূর্ণ কুরআন দু'বার শোনাশুনি দোওর) করেন । বুখারী, ফাতহুল বারীসহ ৯বম খণ্ড ৩৬ পৃষ্ঠা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে কুরআনের কেবল অর্থই শিক্ষা দিতেন না; বরং তাদেরকে শব্দাবলীও মুখস্থ করাতেন। সাহাবায়ে কেরামের অন্তরেও কুরআন মাজীদ শেখা ও মুখস্থ করার এতটা আগ্রহ ছিল যে, এ ব্যাপারে প্রত্যেকের চেষ্টা থাকত যাতে অন্যদের থেকে অগ্রগামী থাকতে পারেন । কোনও কোনও নারী তাদের স্বামীদের কাছে মোহরানা হিসেবে কেবল এটাই দাবী করতেন যে, তারা তাদেরকে কুরআন মাজীদ শেখাবেন। বহু সাহাবী এমন ছিলেন, যারা নিজেদেরকে দুনিয়ার সকল চিন্তা ও ঝামেলা থেকে যুক্ত করে কুরআনের জন্য ফ্ড/.2110001119.0010)
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।