২০ তাফসীরে তাওষীহুল কুরআন 2:1/428554-524116550 245 520250244৮1 0064 সি 0 4:৮৫ ৮:26৬৮1042 ৮০০45 44- 345 কাফিরগণ বলে, সম্পূর্ণ কুরআন তার প্রতি একবারেই অবতীর্ণ করা হল মা কেন? (হে নবী!) আমি এরূপ করেছি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় রাখার উদ্দেশ্যে । আর আমি একে থেমে থেমে পাঠ করিয়েছি। তারা যখন তোমার নিকট কোন অভিনব বিষয় নিয়ে আসে, আমি তোমাকে তার যথাযথ উত্তর এবং উত্তম ব্যাখ্যা প্রদান করি । ফুরকান) ইমাম রাষী রেহ.) এ আয়াতের তাফসীরে কুরআন মাজীদের পর্যায়ক্রমিক অবতরণের যে রহস্য ও তাৎপর্য বর্ণনা করেছেন, এ স্থলে তার সার-সংক্ষেপ বুঝে নেওয়াই যথেষ্ট । তিনি বলেন, এক. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সান্রাম উদ্মী ছিলেন; লেখাপড়া জানতেন না। যদি সম্পূর্ণ কুরআন একবারেই নাযিল করে দেওয়া হত, তবে তা স্মরণ রাখা ও আয়ত্ত করা কঠিন হত। পক্ষান্তরে হযরত মুসা আলাইহিস সালাম লেখাপড়া জানতেন। তাই তাওরাত গ্রন্থ তার প্রতি একবারেই নাধিল করা হয়। দুই. সম্পূর্ণ কুরআন একবারে নাযিল হলে সমস্ত বিধি-বিধান তৎক্ষণাৎ পালন করা অপরিহার্য হত আর তা সেই প্রাজ্জজনোচিত ক্রমিকতার পরিপন্থী হত, যার প্রতি মুহাম্মাদী শরীআতে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। তিন. স্বীয় সম্প্রদায়ের পক্ষ থেকে মহানবী সাল্লান্নাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রতিদিন নতুন-নতুন উৎপীড়ন বরদাশত করতে হত। কুরআনী আয়াত নিয়ে হযরত জিবরাঈল আলাইহিস সালামের পুনঃ-পুনঃ আগমন তাদের সেই উৎপীড়নের মুকাবিলা করাকে সহজ করে দিত এবং তা তার হৃদয়-শক্তি বৃদ্ধির কারণ হত। চার. কুরআন মাজীদের বড় এক অংশ মানুষের বিভিন্ন রকম প্রশ্নের জবাব ও বিভিন্ন রকম ঘটনার সাথে সম্পর্কযুক্ত । কাজেই সে সকল আয়াত ওই সময়ে নাধিল করাই সমীচীন ছিল, যখন সে সকল প্রশ্ন করা হয়েছিল বা সেসব ঘটনা ঘটেছিল। এর ফলে একদিকে মুসলিমদের জ্ঞান ও উপলব্ধি বৃদ্ধি পেত, অন্যদিকে কুরআন কর্তৃক অদৃশ্য সংবাদ বর্ণনার কারণে তার সত্যতা আরও বেশি পরিস্কুট হয়ে উঠত। তোফসীরে কাবীর, ৬ষ্ঠ খণ্ড ৩৩৬ পৃষ্ঠা) শানে নুযুল কুরআন মাজীদের আয়াত দু'প্রকার। এক. সেই সকল আয়াত, যা আল্লাহ তাআলা আপনা থেকেই নাযিল করেছেন; বিশেষ কোন ঘটনা বা কারও কোন প্রশ্ন কিংবা অন্য কিছুই তা নাযিলের “কারণ হয়নি। দুই, সেই সকল আয়াত, যা বিশেষ কোন ঘটনা বা কোন প্রশ্নের কারণে নাযিল হয়েছে, যাকে সেই আয়াতের প্রেক্ষাপট বলা যায়। মুফাসসিরদের পরিভাষায় এই প্রেক্ষাপটকে “শানে নুযুল” বা নাধিলের কারণ" বলা হয়। যেমন সূরা বাকারায় ইরশাদ হয়েছে, (-21207455585:5 5458463৫০5৫ 2৩52401৮258 “তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না, যাবৎ না তারা ঈমান আনে । নিশ্চয়ই মুমিন দাসী মুশরিক নারী অপেক্ষা শ্রেয়, যদিও 5505558 (বাকারা : ২২১) ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।