পারা- ৪. (তাদের জন্য) আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। ৯০. (পক্ষান্তরে) যারা ঈমান আনার পর কুফরী অবলম্বন করেছে, তারপর কুফরীতে অগ্রগামী হতে থেকেছে, তাদের তাওবা কিছুতেই কবুল হবে না।৩১ এরূপ লোক (সঠিক) পথ থেকে বিলকুল বিচ্যুত হয়েছে। ৯১. যারা কুফর অবলম্বন করেছে ও কাফির অবস্থায়ই মারা গেছে, তাদের কারও থেকে পৃথিবী ভরতি সোনাও গৃহীত হবে না- যদিও তারা নিজেদের প্রাণ রক্ষার্থে তা দিতে চায়। তাদের জন্য রয়েছে মর্মস্ুদ শাস্তি এবং তাদের কোনও রকমের সাহায্যকারী লাভ হবে না। [চতুর্থ পারা] [১০] ৯২. তোমরা কিছুতেই পুণ্যের স্তরে উপনীত হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আল্লাহর জন্য) ব্যয় করবে ।৩২ তোমরা যা-কিছুই ব্যয় কর, আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবগত । ৯৩. তাওরাত নাযিল হওয়ার আগে বনী ইসরাঈলের জন্য (-ও) সমস্ত খাদ্যদ্রব্য হালাল ছিল (-যা মুসলিমদের জন্য হালাল), কেবল সেই বস্তু ছাড়া, যা তাফসীরে তাওযীহুল কুরআন *& ১৯৭ সূরা আলে-ইমরান- ৩ 951 4৫6৫52% রী ৫1৫ ৩৯১৯০৭৯৮৭৭ 401$ ০৫ 1 1222)1£ গে পার্টির ইপিপ্পে 101, চা (00453058 রর £5৫22 চি পে 252 প্ড৫/8206৩৮6 ও $৬। ৮8 (55 ০৪91 %০৮৯১০ 95 3820422৬1৩০ এটুস৮৭৪ 6 ৮০5 & ৫) ৩৯৮ ৩১. অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা কুফর হতে তাওবা করে ঈমান ৰা আনবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য গুনাহের ব্যাপারে তাদের তাওবা কবুল হবে না। ৩২. পূর্বে সূরা বাকারার ২৬৭ নং আয়াতে নির্দেশ দেওয়া হয়েছিল যে, দান-সদকায় কেবল খারাপ ও রদ্দী কিসিমের মাল দিও না। বরং আল্লাহর পথে উৎকৃষ্ট মাল ব্যয় করো । এবার এ আয়াতে আরও আগে বেড়ে বলা হচ্ছে যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে উৎকৃষ্ট মাল ব্যয় করবে তাই নয়; বরং যে সব বস্তু তোমাদের বেশি প্রিয়, তা থেকেই আল্লাহর পথে ব্যয় করো, যাতে যথার্থভাবে তার জন্য ত্যাগ ও কুরবানীর জযবা প্রকাশ পায়। এ আয়াত নাধিল হলে সাহাবীগণ তাদের সর্বাপেক্ষা প্রিয় বস্তু সদকা করতে শুরু করলেন। এ সম্পর্কিত বহু ঘটনা হাদীস ও তাফসীর গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। দেখুন মাআরিফুল কুরআন, ২য় খণ্ড, ১০৭-১০৮ পৃষ্ঠা । ড৬/%.2117001179.001)
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।