তাফসীরে তাওযীহুল কুরআন | ১৭ ওহী নাধিলের এ অবস্থায় কখনও কখনও চাপ এতটা বেশি হত যে, তিনি তখন যে পশুর পিঠে সওয়ার থাকতেন, সেটি তার গুরুভারের কারণে বসে পড়ত । একবারের কথা- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত যায়দ ইবনে ছাবিত রোযি.)-এর উরুতে মাথা রেখে শোওয়া ছিলেন। এ অবস্থায় ওহী নাধিল হল । তাতে হযরত যায়দ রোযি.)-এর উরুতে এতটা চাপ পড়ল যে, তা ফেটে যাওয়ার উপক্রম হল। যোদুল মাআদ, ১ম খণ্ড, ১৮-১৯ পৃষ্ঠা) কখনও কখনও ওহীর মৃদু আওয়াজ অন্যরাও উপলব্ধি করতে পারত | হযরত উমর (রাযি.) বলেন, যখন নবী সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ওহী নাধিল হত, তখন তাঁর পবিত্র চেহারার কাছে মৌমাছির গুণগুণ আওয়াজের মত শব্দ শোনা যেত। মুসনাদে আহমদ, কিতাবুস সীরাতিন নাবাবিয়্যা, ২০ খণ্ড, ২১২ পৃষ্ঠা) ওহীর দ্বিতীয় পদ্ধতি 8 ফিরিশতা কোন মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে আন্্রাহ তাআলার বাণী পৌছে দিত। এরূপ ক্ষেত্রে হযরত জিবরাঈল আলাইহিস সালাম সাধারণত প্রসিদ্ধ সাহাবী হযরত দিহ্য়া কালবী (রাযি.)-এর আকৃতিতে আগমন করতেন । কখনও অন্য কারও বেশেও আসতেন । সে যাই হোক, জিবরাঈল আলাইহিস সালাম যখন কোন মানবাকৃতিতে ওহী নিয়ে আসতেন, তখনকার ওহী নাযিল নবী সান্রান্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে সর্বাপেক্ষা সহজ হত । (আল-ইতকান, ১ম খণ্ড ৪৬ পৃষ্ঠা) ওহী নাধিলের তৃতীয় পদ্ধতি ৪ হযরত জিবরাঈল আলাইহিস সালাম কোন মানবাকৃতি ধারণ না করে বরং তার আসল আকৃতিতে আত্মপ্রকাশ করতেন। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সারাটা জীবনে এরূপ মাত্র তিনবারই হয়েছে । একবার সেই সময়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই জিবরাঈল আলাইহিস সালামকে তার আসল চেহারায় দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন । দ্বিতীয়বার মিরাজে আর তৃতীয়বার নবুওয়াতের শুরুভাগে মক্কা মুকাররমার আওয়াদ নামক স্থানে । প্রথম দু”বারের কথা তো সহীহ সনদেই বর্ণিত আছে, তবে তৃতীয়বারের ঘটনা সনদের দিক থেকে দুর্বল হওয়ায় কিছুটা সন্দেহযুক্ত। (ফাতহুল বারী, ১ম খণ্ড, পৃষ্ঠা ১৮-১৯) চতুর্থ পদ্ধতি হল কোন মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন । জাগ্ধত অবস্থায় নবী সাল্লান্নাহু আলাইহি ওয়া সাল্লাম এ সৌভাগ্য একবার অর্থাৎ মিরাজে লাভ করেছিলেন । তাছাড়া স্বপ্রযোগেও আল্লাহ তাআলার সঙ্গে তার একবার কথোপকথন হয়েছিল । (আল-ইতকান, ১ খণ্ড ৪৬ পৃষ্ঠা) ওহী নাধিলের পঞ্চম পদ্ধতি ছিল এই যে, হযরত জিবরাঈল আলাইহিস সালাম কোনও আকৃতিতে সামনে আসা ছাড়াই নবী সাল্লাপ্নাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরে কোন কথা ঢেলে দিতেন। পরিভাষায় এটাকে (৮)। ০৪ ০০ (অন্তরে নিক্ষেপণ) বলা হয়। (প্রাগুক্ত) কুরআন নাযিলের তারিখ এ বিষয়ে প্রায় সকলেই একমত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কুরআন মাজীদের ধারাবাহিক অবতরণের সূচনা ঘটে তার চল্লিশ বছর বয়সকালে। সহীহ বর্ণনামতে এটা হয়েছিল 'লায়লাতৃল কাদর”-এ। কিন্তু এটা রমাযানের কোন্ তারিখ ছিল সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না। কোন বর্ণনা দ্বারা রমাযানের সতের তারিখ, কোন বর্ণনা দ্বারা উনিশ তারিখ এবং কোন বর্ণনা দ্বারা সাতাশ তারিখ ছিল বলে জানা যায়। . তাফসীরে তাওষীহুল কুরআন-খক, ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।