পারা_ ৩ তাফসীরে তাওযীহুল কুরআন % ১৭৩ - সূরা আলে-ইমরান- ৩ করতে চাচ্ছে, যা তার উপলব্ধির বহু উর্ধের। উদাহরণত কুরআন মাজীদ কয়েক জায়গায় ইরশাদ করেছে- আল্লাহ তাআলার একটি আরশ আছে এবং তিনি সেই আরশে “মুসতাবী' (সেমাসীন) হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আরশ কেমন? আর তাতে তার সমাসীন হওয়ার দ্বারা কী বোঝানো হয়েছে? এসব এমন প্রশ্ন যার উত্তর মানুষের জ্ঞান-বুদ্ধির বাইরের জিনিস। তাছাড়া মানব জীবনের কোনও কর্মগত মাসআলা এর উপর নির্ভরশীলও নয়। এ জাতীয় সূরার শুরুতে যে পৃথক পৃথক হরফ নাধিল করা হয়েছে যেমন এ সূরারই শুরুতে আছে “আলিফ-লাম-মীম') যাকে “আল-হুরুফুল মুকাত্তাআত' বলা হয়, তাও .মুতাশাবিহাত'-এর অন্তর্ভুক্ত । মুতাশাবিহাত সম্পর্কে কুরআন মাজীদ এ আয়াতে নির্দেশনা দিয়েছে যে, এর তত্্-তালাশের পেছনে না পড়ে বরং মোটামুটিভাবে এর প্রতি ঈমান আনতে হবে আর এর প্রকৃত মর্ম কী, তা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে । এর বিপরীতে কুরআন মাজীদের অন্যান্য যে আয়াতসমূহ আছে। তার মর্ম সুস্পষ্ট । প্রকৃতপক্ষে সে সকল আয়াতই মানুষের সামনে কর্মগত পথ-নির্দেশ পেশ করে । এ রকম আয়াতকে “মুহ্কাম” আয়াত বলে। একজন মুমিনের কর্তব্য বিশেষভাবে এ জাতীয় আয়াতে দৃষ্টি নিবদ্ধ রাখা । মৃতাশাবিহাত সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেওয়া তো এমনিতেই জরুরী ছিল, কিন্তু এ সূরায় বিষয়টিকে স্পষ্ট করার বিশেষ কারণ ছিল এই যে, নাজরানের যে খিস্টান প্রতিনিধিদল নবী . সান্লান্নাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে হাজির হয়েছিল, যাদের কথা পূর্বের টীকায় উল্লেখ করা হয়েছে, তারা “হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র'- এ দাবীর সপক্ষে বিভিন্ন দলীল পেশ করেছিল, যার মধ্যে একটা এই ছিল যে, খোদ কুরআন মাজীদ তীকে 'কালিমাতুল্লাহ' আল্লাহর কালিমা) ও “রূহুম মিনাল্লাহ' (আল্লাহর পক্ষ হতে আগত রূহ) নামে অভিহিত করেছে। এর দ্বারা বোঝা যায় তিনি আল্লাহর বিশেষ গুণ “কালাম' ও আল্লাহর রূহ ছিলেন। এ আয়াত ভার জবাব দিয়েছে যে, কুরআন মাজীদই বিভিন্ন স্থানে ছ্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার কোন পুত্র কন্যা থাকতে পারে না এবং হযরত ঈসা আলাইহিস সালামকে “আল্লাহ” ৰা “আল্লাহর পুত্র” বলা শিরক ও কুফরের নামান্তর ৷ এসব সুস্পষ্ট আয়াত ছেড়ে দিয়ে “কালিমাতুল্লাহ' শব্দটিকে ধরে বসে থাকা এবং এর ভিত্তিতে এমন সব তাবীল ও ব্যাখ্যার আশ্রয় নেওয়া, যা কুরআন মাজীদের মুহকাম আয়াতের সম্পূর্ণ পরিপন্থী, এটা অন্তরের বক্রতারই পরিচায়ক। প্রকৃতপক্ষে হযরত ঈসা আলাইহিস সালামকে 'কালিমাতুল্লাহ' বলার অর্থ কেবল এই যে, তিনি পিতার মাধ্যম ছাড়া আল্লাহ তাআলার “কুন' (হও) কালিমা (শব্দ) দ্বারা জন্মলাভ করেছিলেন- (যেমন কুরআন মাজীদের এ সূরারই ৫৯নং আয়াতে বলা. হয়েছে)। আর তাকে “রূহুম মিনাল্লাহ' বলা হয়েছে এ কারণে যে, তার রূহ সরাসরি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন অবশ্য “কুন” শব্দ দ্বারা সৃষ্টি করার অবস্থাটা কেমন ছিল এটা মানব-বুদ্ধির উর্ধ্বের বিষয়। এমনিভাবে তার রূহ সরাসরি কিভাবে সৃষ্টি করা হয়েছিল, তাও আমাদের বুদ্ধির অতীত । এসব বিষয় “মুতাশাবিহাত'-এর অন্তর্ভূক্ত । তাই এর তর্ব-তালাশের পেছনে পড়া নিষেধ, (যেহেতু এসব জিনিস মানুষ বুঝতে সক্ষম নয়)। অনুরূপ এর মনগড়া তাবীল করে এর থেকে “আন্নাহর পুত্র” থাকার ধারণা উদ্ভাবন করাও টেড়া ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।