পরিচিতি ইমরান হযরত মারয়াম আলাইহাস সালামের পিতার নাম । আলে ইমরান অর্থ ইমরানের . খান্দান। এ সূরার ৩৩নং.আয়াত থেকে ৩৭ নং আয়াত পর্যন্ত এ খান্দান সম্পর্কে আলোচনা হয়েছে। সে হিসেবেই এ সুরার নাম সূরা আলে ইমরান। এ সূরার সিংহভাগই সেই সময় নাধিল হয়েছে, যখন মুসলিমগণ মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদীনা মুনাওয়ারায় এসে গিয়েছিলেন, কিন্তু এখানেও কাফিরদের পক্ষ হতে তাদেরকে নানা রকম বাধা-বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল। এক পর্যায়ে বদরের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুসলিমগণ অসাধারণ বিজয় অর্জন করেন। অপর দিকে কুরাইশ কাফিরদের বড় বড় সর্দার নিহত হয়। এ পরাজয়ের প্রতিশোধ গ্রহণকল্লে তারা পরবর্তী বছর মদীনা মুনাওয়ারায় হামলা চালায় । ফলে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুসলিমদেরকে সাময়িক পরাজয় স্বীকার করতে! হয়। বদর ও উহুদ উভয় যুদ্ধের আলোচনা এ সূরায় এসেছে এবং এ প্রসঙ্গ অতি মূল্যবান হিদায়াত ও দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। মদীনা মুনাওয়ারা ও তার আশেপাশে বিপুল সংখ্যক ইয়াহুদী বাস করত। সুরা বাকরায় তাদের আকীদা-বিশ্বাস ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। প্রসঙ্গক্রমে খ্রিস্টানদের সম্পর্কেও আলোচনা হয়েছিল। সূরা আলে-ইমরানে আলোচনার মূল লক্ষ্য খ্রিস্টান সম্প্রদায়। তবে প্রাসঙ্গিকভাবে ইয়াহুদীদের সম্পর্কেও আলোচনা এসেছে । আরবের নাজরান . অঞ্চলে বিপুল সংখ্যক খ্রিস্টান বাস করত। তাদের একটি প্রতিনিধিদল নবী সাল্লাল্লাহু আলাইহি . ওয়া সাল্লামের খেদমতে হাজির হয়েছিল । সুরা আলে-ইমরানের প্রথম দিকে প্রায় অর্ধাংশ জুড়ে তাদের সম্পর্কেই আলোচনা । এতে রয়েছে তাদের দলীল-প্রমাণের'জবাব। সেই সঙ্গে হযরত মাসীহ আলাইহিস সালামের প্রকৃত অবস্থাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাছাড়া এ সূরায় যাকাত, সুদ ও জিহাদ সম্পর্কিত বিধি-বিধানও বর্ণিত হয়েছে। সূরার শেষ দিকে দাওয়াত দেওয়া হয়েছে যে, মানুষ যেন বিশ্বজগতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কুদরতের নিদর্শনাবলীতে চিন্তা করত আল্লাহর একতে ঈমান আনে ও প্রতিটি প্রয়োজনে কেবল তাকেই ডাকে । দ$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।