Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

১৬ | তাফসীরে তাওযীহুল কুরআন দিক-নির্দেশ করা যাবে? আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞার উপর বিশ্বাস থাকলে স্বীকার করতে হবে যে, তিনি নিজ বান্দাদেরকে অন্ধকারের ভেতরে ছড়ে দেননি; বরং তাদের পথনির্দেশের জন্য নি্লমতান্িক কোন ব্যবস্থা অবশ্যই দিয়েছেন! পথনি্দেশের সেই নিযমতানরিক ব্যবস্থারই নাম ওহী ও রিসালাত । এর দ্বারা স্পষ্ট হয়ে ওঠে যে, ওহী এক দীনী বিশ্বাস মাত্র নয়; বরং একটি বৌদ্ধিক প্রয়োজনও বটে, যার অস্বীকৃতি মূলত আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞাকে অস্বীকার করারই নামান্তর । আল্লাহ তাআলা এই ওহী তার হাজার-হাজার নবীর প্রতি নাধিল করেছেন, যার মাধ্যমে তারা নিজ-নিজ মানুষের আগমন ঘটবে তাদের সকলের হিদায়াতের জন্য মহানবী মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কুরআন মাজীদ নাধিল করা হয়েছে এবং তার মাধ্যমে এই পবিত্র সিলসিলার পূর্ণতা বিধান করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ওহী নাযিলের পদ্ধতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিভিন্ন পদ্ধতিতে ওহী নাধিল হত। সহীহ বুখারীর এক হাদীসে আছে, হযরত আয়েশা সিদ্দীকা (রাযি.) বলেন, একবার হারিছ ইবনে হিশাম (রাযি.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে ওহী কিভাবে আসে? নবী সাল্লান্্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কখনও আমি ঘণ্টাধ্বনির মত শুনতে পাই আর ওহীর এ পদ্ধতিই আমার পক্ষে সর্বাপেক্ষা কঠিন। অত:পর এ অবস্থা আমার থেকে কেটে যায়, আর ইতোমধ্যে যা-কিছু সে ধ্বনিতে আমাকে বলা হয়, তা আমার মুখস্থ হয়ে যায়। কখনও ফিরিশতা আমার সামনে একজন পুরুষের আকৃতিতে উপস্থিত হয়। | (বুখারী, ১ম খণ্ড, ২ পৃষ্ঠা) এ হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহীর আওয়াজকে ঘণ্টাধ্বনির সঙ্গে তুলনা করেছেন। শায়খ মুহিউদ্দীন ইবনে আরাবী (েহ.) এর ব্যাখ্যা করেন যে, এর ওহী আওয়াজ ঘণ্টাধ্বনির মত অবিরাম হত, মাঝখানে ছেদ ঘটত না, দ্বিতীয়ত ঘণ্টা যখন একাধারে বাজতে থাকে, তখন শ্রোতার পক্ষে সে ধ্বনি কোন্‌ দিক থেকে আসছে তা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে । তার কাছে মনে হয় সে ধ্বনি সকল দিক থেকেই আসছে । আল্লাহ তাআলার কালামেরও এটা এক বৈশিষ্ট্য যে, তার বিশেষ কোন দিক থাকে না; বরং সকল দিক থেকেই তার ধ্বনি শ্রুতিগোচর হয়। এর স্বরূপ তো চাক্ষুষ অভিজ্ঞতা ছাড়া উপলব্ধি করা সম্ভব নয়, তবে বিষয়টিকে সাধারণের উপলব্ধির অনেকটা কাছাকাছি নিয়ে আসার জন্য ঘণ্টাধ্বনির সঙ্গে তুলনা করা হয়েছে। (ফোয়যুল বারী, ১ম খণ্ড, ১৯-২০ পৃষ্ঠা) এ পদ্ধতিতে ওহী নাধিল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সান্নামের উপর তার চাপ বড় বেশি পড়ত। হযরত আয়েশা (রাধি.) এ হাদীসেরই শেষাংশে বলেন, আমি তীব্র শীতের দিনে তার প্রতি ওহী নাধিল হতে দেখেছি । যখন নাধিল শেষ হত, তখন সেই কঠিন শীতের সময়ও তার পবিত্র ললাট স্বেদাপ্ুত হয়ে যেত। ও অপর এক বর্ণনায় হযরত আয়েশা সিদ্দীকা (রাধি.) বলেন, যখন ওহী নাধিল হত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্বাস-প্রশ্বাস আটকে আসত, পবিত্র চেহারার রং পরিবর্তন হয়ে খেজুর ডালার মত হলদে হয়ে যেত, সামনের দাত শীতে কাপতে থাকত এবং তিনি এতটা ঘর্মীক্ত হয়ে পড়তেন যে, তার ফোটাসমূহ মুক্তার মত চকচক করত । (আল-ইতকান, ১ম খণ্ড ৪৬ পৃষ্ঠা) ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।