তাফসীরে তাওযীহুল কুরআন ১৫ দিয়ে তারা শিক্ষা গ্রহণ করতে পারে । অপরদিকে এই একই বুদ্ধি ভিন্ন যুক্তি প্রদর্শন করে। সে বলে, যেই নিহত ব্যক্তির মরার ছিল সে তো মারা গেছে! হত্যাকারীকে হত্যা করার দ্বারা সে তো আর প্রাণ ফিরে পাবে না! তার স্ত্রী-সন্তানদেরও তাদের প্রিয়জনকে ফিরিয়ে দেওয়া যাবে না! বরং তাকে হত্যা করা হলে একই মসিবত তার স্ত্রী-সন্তানদের ভোগ করতে হবে, অথচ তাদের কোন অপরাধ নেই। ূ এই পরস্পর বিরোধী উভয় যুক্তি বুদ্ধি থেকেই অস্তিত্ লাভ করেছে। এর দ্বারা বোঝা গেল নিছক বুদ্ধি দ্বারা সকলের পক্ষে সন্তোষজনক কোন সমাধানে আসা কঠিন ব্যাপার । বস্তুত এটা এমন এক ক্ষেত্র, যেখানে আমার ইন্দ্রিয় কোন মীমাংসা দেওয়ার যোগ্যতা রাখে না এবং আমার বুদ্ধিও কোন সর্বগ্রাহ্য সমাধান নিয়ে হাজির হতে পারে না। এরূপ ক্ষেত্রে আল্লাহ তাআলার সেই হিদায়াত ও পথনির্দেশ ছাড়া কোন গতি থাকে না, যা তিনি স্বীয় নবীগণের প্রতি ওহী নাধিলের মাধ্যমে মানবতাকে সরবরাহ করে থাকেন। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে, ওহী মানুষের জন্য জ্ঞানার্জনের সেই সর্বোচ্চ মাধ্যম, যা তাকে তার জীবন সংক্রান্ত প্রশ্নাবলীর এমন সন্তোষজনক উত্তর শিক্ষা দেয়, যা তার ইন্দ্রিয় ও বুদ্ধি মারফত পাওয়া সম্ভব ছিল না, অথচ তা অর্জন করা তার জন্য অপরিহার্য ছিল। এর দ্বারা এটাও পরিষ্কার হয়ে গেল যে, মানুষের পথ প্রদর্শনের জন্য কেবল বুদ্ধি ও চাক্ষুষ জ্ঞান যথেষ্ট নয়। বরং এর জন্য ওহী এক অনিবার্ধ প্রয়োজন । আর বুদ্ধি যেখানে কাজে আসে না মৌলিকভাবে ওহীর প্রয়োজন সেখানেই দেখা দেয়, তাই ওহীর প্রতিটি কথা যে বুদ্ধি দ্বারা উপলব্ধি করা যাবে এটাও অবশ্যস্তাবী নয়; বরং যেমনিভাবে কোন বস্তুর রং উপলব্ধি করা বুদ্ধির কাজ নয়, ইন্দ্রিয়ের কাজ, তেমনি বহু দীনী “আকীদা-বিশ্বাস সম্পর্কে জ্ঞান সরবরাহ করাও বুদ্ধির নয়; বরং ওহীরই কাজ আর তা উপলব্ধি করার জন্য কেবল বুদ্ধির উপর ভরসা করা কিছুতেই সঙ্গত নয় । যে ব্যক্তি আল্লাহ পানাহ) আন্নাহর অস্তিত্বকেই স্বীকার করে না, তার সাথে ওহী নিয়ে কথা বলা বিলকুল অর্থহীন। কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার অস্তিত্ব ও তার অপার শক্তির উপর বিশ্বাস রাখে, তার জন্য ওহীর বৌদ্ধিক প্রয়োজন, তার সম্ভাব্যতা ও তার বাস্তব অস্তিত্ব উপলব্ধি করা কিছু কঠিন বিষয় নয়। আপনি যদি এ কথায় বিশ্বাস রাখেন যে, এই জগতকে এক সর্বশক্তিমান সত্ব সৃষ্টি করেছেন, তিনিই এর সুশৃঙ্খল ও সুদৃঢ় রীতি-নীতিকে স্থীয় প্রজ্ঞাবলে পরিচালনা করছেন এবং তিনিই বিশেষ কোন লক্ষ্যে মানুষকে এখানে পাঠিয়েছেন, তবে এটা কি করে সম্ভব যে, তিনি মানুষকে সৃষ্টি করার পর সম্পূর্ণ অন্ধকারের মধ্যে ছেড়ে দেবেন এবং তাকে এতটুকু পর্যন্ত জানাবেন না যে, সে কেন এই দুনিয়ায় এসেছে? এখানে তার কাজ কী? তার শেষ গন্তব্য কোথায়? এবং সে কিভাবে স্বীয় জীবনের উদ্দেশ্যে সফল হতে পারে? যে ব্যক্তি সুস্থ বোধ-বুদ্ধিসম্পন্ন ভার পক্ষে কি এটা সম্ভব যে, সে বিশেষ কোন উদ্দেশ্যে তার কোন চাকরকে কোথাও সফরে পাঠাবে আর পাঠানোর সময়ও তাকে সফরের উদ্দেশ্য জানাবে না এবং পাঠানোর পরও কোন বার্তাবাহকের মাধ্যমে তাকে অবহিত করবে না তাকে কী কাজে পাঠানো হয়েছে আর সফরকালে তার ডিউটি কী হবে? যখন একজন মামুলী বুদ্ধির লোকও এরূপ করতে পারে না, তখন সেই মহান আল্লাহ সম্পর্কে এরূপ ধারণা কি করে করা যায়, যার অপার এমন বিষ্ময়কর নিয়ম তৈরি করেছেন, তিনি স্বীয় বান্দাদের কাছে বার্তা পৌছানোর জন্য এমন কোন ব্যবস্থা করতে পারলেন না, যার দ্বারা মানুষকে তাদের জীবনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে ফড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।