১৪ তাফসীরে তাওযীহুল কুরআন সে চেষ্টায় আপনি কখনও সফল হবেন না। এমনিতাবে যেসব বিষয়ের জ্ঞান বুদ্ধি দ্বারা অর্জিত হয়, কখনও নিছক ইন্দ্রিয় দ্বারা তার জ্ঞান অর্জন সম্ভব নয়। উদাহরণত আপনি যদি চোখ দ্বারা দেখে বা হাত দ্বারা ছুঁয়ে জানতে চান দেয়ালটি কে নির্মাণ করেছে, তবে আপনি কখনও তাতে সমর্থ হবেন না। এটা জানার জন্য বুদ্ধির প্রয়োজন হবে। মোটকথা পঞ্চ ইন্দ্রিয় যে পরিমণ্ডলে কাজ করে, তার ভেতর বুদ্ধি কোন পথ নির্দেশ করে না। অত:পর পধ্ডেন্দ্রয় যেখানে অক্ষম হয়ে যায়, সেখান থেকে বুদ্ধির কাজ শুরু হয় । আবার বুদ্ধির দৌড়ও অন্তহীন নয়। একটা সীমায় গিয়ে সেও থেমে যেতে বাধ্য হয়। বহু জিনিস এমন রয়েছে, যে সম্পর্কে পঞ্চেন্দিয় দ্বারাও জ্ঞান লাভ করা যায় না এবং বুদ্ধি দ্বারাও নয়। ওই প্রাচীরের কথাই ধরুন। সেটিকে কিভাবে ব্যবহার করলে আল্লাহ তাআলা খুশী হবেন এবং কিভাবে ব্যবহার করলে তিনি নাখোশ হবেন, এটা কি পঞ্চেন্দ্িয় দ্বারা জানা সম্ভব কিংৰা বুদ্ধি কি এ সম্পর্কে কোন জ্ঞান যোগাতে পারে? কখনই নয়। এ জাতীয় প্রশ্নের সমাধানের জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য যে মাধ্যম নির্দিষ্ট করে দিয়েছেন তারই নাম “ওহী” । এর পদ্ধতি এই যে, আল্লাহ তাআলা তীর বান্দাদের মধ্য থেকে কাউকে বাছাই করে তাকে নবী বানিয়ে দেন এবং তার প্রতি স্বীয় বাণী নাযিল করেন। তার সেই বাণীকেই ওহী বলা হয়। এ বিষয়টি আরেকটি উদাহরণ দ্বারা সম্ভবত আরও বেশি স্পষ্ট হবে। মনে করুন, আমার হাতে একটি পিস্তল আছে। আমি চোখে দেখে সেটির সাইজ ও আকৃতি জানতে পারব । হাত দ্বারা স্পর্শ করে বুঝতে পারব সেটি কোনও কঠিন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে। ট্রিগার চেপে জানতে পারব সেটি থেকে একটি গুলি কতটা তীব্র বেগে বের হয়ে কতদূর গিয়ে পৌছেছে। তার শব্দ শুনে জানতে পারি তা দ্বারা কেমন ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। তার নল শুঁকে অবগত হই যে, তা থেকে বারুদের গন্ধ আসছে । আমার বাহ্য ইন্দ্রিয় তথা চোখ, কান, নাক ও হাত-পা-ই আমাকে এ সকল তথ্য সরবরাহ করে। কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে পিস্তলটি কে তৈরি করেছে, তবে এই বাহ্য ইন্দ্রিয়সমূহ এর কোন উত্তর দিতে পারবে না। এ স্থলে আমি আমার বুদ্ধিকে কাজে লাগাই। বুদ্ধি আমাকে জানায় এ পিস্তলের ধরণ দেখে বোঝা যায় এটি আপনা- আপনি অস্তিত্ লাভ করতে পারে না। নিশ্চয়ই এটাকে কোন কারিগর তৈরি করেছে। যদিও আমার চোখ সে কারিগরকে দেখছে না এবং আমার কান তার আওয়াজ শুনছে না, কিন্তু স্বীয় বুদ্ধির মাধ্যমে আমি এ জ্ঞান লাভ করেছি যে, পিস্তলটিকে কোন মানব কারিগর তৈরি করেছে। এবার আরেকটি প্রশ্ন আসে যে, এই অন্ত্রটির কোন্ ব্যবহার বৈধ এবং কোন ব্যবহার বৈধ নয়? এ প্রশ্নের উত্তরেও আমার বুদ্ধি একটা পর্যায় পর্যন্ত আমাকে দিক-নির্দেশ করতে পারে । আমি বুদ্ধি দ্বারা চিন্তা করে এই সমাধানে আসতে পারি যে, এ অস্ত্র দ্বারা কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা অতি মন্দ কাজ, যা কিছুতেই অনুমোদনযোগ্য নয়। কিন্তু এর পরই প্রশ্ন আসবে যে, কে অপরাধী আর কে নিরপরাধ? কোন্ অপরাধ এ পর্যায়ের যে, তার শাস্তিতে এই পিস্তল ব্যবহার করে কাউকে হত্যা করা যেতে পারে? এসব এমনই প্রশ্ন, কেবল বুদ্ধি খাটিয়ে এর সমাধান পেতে চাইলে বুদ্ধি আমাকে মহা ঘোর-পেঁচের মধ্যে ফেলে দেবে । উদাহরণত আমার সামনে যদি এমন কোন ঘাতককে উপস্থিত করা হয়, যে একজন নিরপরাধ লোককে হত্যা করেছে, আর আমি তাকে নিয়ে চিন্তা করতে থাকি, তবে বুদ্ধি একবার বলবে, এই ব্যক্তি একজন জ্যান্ত-জাগ্রত লোকের জীবন সাঙ্গ করেছে, তার স্ত্রীকে বৈধব্যের শরে বিদ্ধ করেছে, সন্তানদেরকে অকারণে ইয়াতীম বানিয়েছে এবং তাদের চিরতরে পিতৃন্নেহ থেকে বঞ্চিত করেছে, সুতরাং সে ঘোর অপরাধী । তার উপযুক্ত শাস্তি হল তাকেও হত্যা করে অন্যদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দেওয়া হবে, যাতে তাকে ভভড/.11700901109.000)
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।