পারা- ২ ২২৩. তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র । সুতরাং নিজেদের শস্যক্ষেত্রে যেখান থেকে ইচ্ছা যাও১৪৫ এবং নিজের জন্য (উৎকৃষ্ট কর্ম) সম্মুখে প্রেরণ কর এবং আল্লাহকে ভয় করে চলো আর জেনে রেখ, তোমরা অবশ্যই তার সঙ্গে মিলিত হবে এবং মুমিনদেরকে সুসংবাদ শোনাও। | ২২৪. এবং তোমরা আল্লাহ (-এর নাম)কে নিজেদের শপথসমূহে এই উদ্দেশ্যে ব্যবহার করো না যে, তার মাধ্যমে পুণ্য ও তাকওয়ার কাজসমূহ থেকে এবং মানুষের মধ্যে আপোস রফা করানো থেকে বেঁচে যাবে ।১৪৬ আল্লাহ সবকিছু শোনেন, জানেন। তাফসীরে তাওযীহুল কুরআন % ১৩৩ সূরা বাকারা- ২ 5 2৩ ৮2৫ ০ পি গণ গর্ত ত 5৬ 36০৫৫ ৮০2%5 2৫612 20115 ৯22৭15565 পরত ৪ 2” 52 8514? পপ ৬প্ণি টি 2৫ ১ (ত৩%2 ০15002৭229220182 খু পিক 5৫1 0552৮5515 ৫5 ক. ৪০১ ১৪৫. এ আয়াতে আল্লাহ তাআলা এক তাৎপর্যপূর্ণ রূপকের মাধ্যমে স্বামী-স্ত্রীর আনন্দঘন মুহুর্ত সম্পর্কে কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথমত স্পষ্ট করে দিয়েছেন যে, স্বামী-স্ত্রীর এই মিলন কেবল সুখ ভোগের উদ্দেশ্যে হওয়া উচিত নয়; বরং একে মানব প্রজন্মের উৎকর্ষ সাধনের মাধ্যম মনে করা উচিত। একজন কৃষক যেমন নিজ শস্য ক্ষেত্রে বীজ ৰবপণ করে এবং তাতে তার উদ্দেশ্য থাকে ফসল ফলানো, তেমনিভাবে এ কাজও মূলত মানব-প্রজন্মুকে স্থায়ী করার একটি মাধ্যম । দ্বিতীয়ত জানানো হয়েছে যে, এটাই যখন মিলনের আসল উদ্দেশ্য তখন তা নারী দেহের সেই অংশেই হওয়া উচিত, যা এর জন্য সৃষ্টি করা হয়েছে। পেছনের যে অংশকে এ কাজের জন্য সৃষ্টি করা হয়নি স্বভাব-প্রকৃতির বিপরীতে তাকে বিকৃত যৌনাচারের জন্য ব্যবহার করা সম্পূর্ণ হারাম । তৃতীয় বিষয় এই জানানো হয়েছে যে, নারীদেহের সামনের যে অংশকে শকে এ কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, তা ব্যবহার করার জন্য পন্থা যে কোনওটাই অবলম্বন করা যেতে পারে। ইয়াহুদীদের ধারণা ছিল সে অঙ্গকে ব্যবহার করার জন্য কেবল একটা পদ্ধতিই জায়েয অর্থাৎ সম্মুখ দিক থেকে ব্যবহার করা । মিলন যদি সামনের অঙগেই হয়, কিন্তু তা করা হয় পেছন দিক থেকে তবে তাদের মতে তা জায়েয ছিল না। তাদের ধারণা ছিল তাতে ট্যারা চোখের সন্তান জন্ম নেয়। এ আয়াত তাদের সে ভুল ধারণা খণ্ডন করেছে। ১৪৬. অনেক সময় মানুষ সাময়িক উত্তেজনাবশে কসম খেয়ে বসে যে, আমি অমুক কাজ করব না, অথচ সেটি পুণ্যের কাজ। যেমন একবার হযরত মিসতাহ রোযি.)-এর দ্বারা একটি ভুল কাজ হয়ে গিয়েছিল । ফলে হযরত আবু বকর সিদ্দীক (রাযি.) কসম করেছিলেন যে, তিনি আর কখনও তাকে আর্থিক সাহায্য করবেন না। এমনিভাবে রূহুল মীআনীতে একটি রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে যে, হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রোযি.) নিজ ভগ্নিপতি সম্পর্কে কসম করেছিলেন, তার সঙ্গে কখনও কথা বলবেন না এবং তার স্ত্রীর ভঘ/.110001109.00]7
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।