পারা- ২ তাফসীরে তাওষীহুল কুরআন % ১১৯ সূরা বাকারা- ২ ১৯০. যারা তোমাদের সাথে যুদ্ধ করে ২:৫8 00 48 ঠা? তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ কর, তবে সীমালংঘন করো না। নিশ্চিত জেন, আল্লাহ সীমালংঘনকারীদের ভালোবাসেন না ।১২১ ১৯১. তোমরা তাদেরকে যেখানে পাও হত্যা কর এবং তাদেরকে সেই স্থান থেকে বের করে দাও, যেখান থেকে তারা তোমাদের বের করেছিল । বস্তুত ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অপরাধ!১২২ আর তোমরা মসজিদুল হারামের নিকট তাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো না, যতক্ষণ না তারা নিজেরা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে, হা তারা যদি সেখানে যুদ্ধ শুরু করে তবে তোমরা তাদেরকে হত্যা করতে পার। এরূপ কাফিরদের শাস্তি সেটাই । ১৯২. অত:পর তারা যদি নিরস্ত হয়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। পরঠ প৯%£ বে ঠ ৫ £ ৫5 ৪ ৩2১-৬লা আপ) এ০। ৬০৯৩০০ 2 চপ 2 এ 5855 ঠ বরুণা 25 5%8525% 2 গপা 55 5288৮ কটি ৩৩০১৭০১৯৮৪০ ৪০১৭৫) *৪ ৩82 বত তন ৫৪ ৫2271 ৮%৮৮4 ১১৯5৩) ১05412৩1498 5/19৯৯১ 22745 ৮৮ পাঠ পারছ র্ ৩৬৪৪ -৮০% ৪০৪৮০ ৬৪০ ও ১২১. এ আয়াত সেই সময় নাযিল হয়, যখন মক্কার মুশরিকগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবীগণকে হুদায়বিয়ার সন্ধিকালে উমরা আদায়ে বাধা দিয়েছিল এবং চুক্তি হয়েছিল যে, পরবর্তী বছর এসে তীরা উমরা করবেন। পরবর্তী বছর উমরার ইচ্ছা করা হলে কতিপয় সাহাবীর মনে আশঙ্কা দেখা দেয় মক্কার মুশরিকগণ চুক্তি ভঙ্গ করে আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দেবে না তো? তেমন কিছু ঘটলে মুসলিমগণ সংকটে পড়ে যাবে । কেননা হরমের সীমানায় এবং বিশেষত যু-কাদা মাসে তারা কিভাবে যুদ্ধ করবে? কেননা এ মাসে তো যুদ্ধ-বিগ্রহ জায়েয নয় । এ আয়াত নির্দেশনা দিল যে, নিজেদের পক্ষ থেকে তো যুদ্ধ শুরু করবে না। তবে কাফিরগণ যদি চুক্তি ভঙ্গ করত: নিজেরাই যুদ্ধ শুরু করে দেয়, তবে সেক্ষেত্রে মুসলিমদের জন্য যুদ্ধ জায়েয । তারা যদি হরমের সীমানা ও পবিত্র মাসের পবিব্রতাকে উপেক্ষা করে হামলা চালিয়ে বসে তবে মুসলিমদের জন্যও তাদের সে সীমালংঘনের বদলা নেওয়া জায়েয হয়ে যাবে। ১২২. কুরআন মাজীদে “ফিতনা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে । তার মধ্যে একটি অর্থ হল জুলুম ও অত্যাচার । এখানে সম্ভবত সে অর্থ বোঝানোই উদ্দেশ্য । মক্কার মুশরিকগণ মুসলিমদেরকে তাদের দ্বীন থেকে ফেরানোর জন্য চরম অন্যায় ও ন্যাক্কারজনক কঠোরতা অবলম্বন করেছিল। সুতরাং এস্লে দৃশ্যত এটাই বোঝানো হচ্ছে যে, হত্যা করা মূলত যদিও কোনও ভালো কাজ নয় কিন্তু ফিতনা তার চেয়ে আরও মন্দ কাজ । যেখানে হত্যা ছাড়া ফিতনার দুয়ার বন্ধ করা সম্ভব হয় না। সেখানে তা করা ছাড়া উপায় কি? ফ্দঘ/.2110001179.0010)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।