0105, ১; ০৯ প্রকাশকের কথা আলহামদু লিম্নাহ! আলহামদু লিল্লাহ!! আলহামদু লিল্লাহ!!! আমরা আল্লাহপাকের দরবারে অসংখ্য শোকরিয়া আদায় করছি যে, তিনি একান্তই নিজ অপার অনুগহে মাকতাবাতুল আশরাফকে তীর পবিত্র কিতাবের তরজমা ও তাফসীর প্রকাশ করার সৌভাগ্য নসীব করেছেন। গত বছর (ফেব্রুয়ারি ২০০৯ ঈসায়ী) শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী ছাহেব দামাত বারাকাতুহুম যখন বাংলাদেশ সফরে আসলেন তখন তাসাওউফ সংক্রান্ত হযরতের বয়ান সংকলন “ইসলাহী মাজালিস' এর বাংলা তরজমা তীর খেদমতে পেশ. করলে তিনি খুবই সন্তোষ প্রকাশ করলেন এবং দু'আ দিলেন। হয়তো সে সময়েই অথবা অন্য কোন দিন হযরত কৃত আল কুরআনুল কারীমের ইংরেজি তরজমা সম্পর্কে কয়েকজন উচ্চপর্যায়ের ইংরেজি শিক্ষিত দ্বীনী ব্যক্তিত্বের অভিমত হযরতকে শোনানো হলে হযরত বললেন, আদহায রিচাহ উ্ভাজমা ৪ লি ভরসার হের এসেছে,বাইন্ডিং শেষ না হওয়ায় আনতে পারিনি। .. সফর শেষে হযরত চলে যাওয়ার পর অতি অল্প দিনেই আমি তা সংগ্রহ করি এবং আমার মুরুব্বী হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুমের অনুরোধে মাওলানা আবুল বাশার (আ, ব, ম, সাইফুল ইসলাম) ছাহেব তার বঙ্গানুবাদের কাজ আরম্ভ করেন। আলহামদু লিল্লাহ! তিনি তার খোদাপ্রদত্ব সালাহিয়াতকে কাজে লাগিয়ে অপূর্ব এক তাফসীর এদেশের মানুষের জন্য উপহার দেন। এ কাজের সকল পর্যায়ে মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুমের সযত্ব তত্বাবধান অব্যাহত ছিল। সর্বপরি তিনি আলকুরআনুল কারীমের হুকুক সম্পর্কে অপূর্ব এক ভূমিকা লিখেছেন, যা পাঠকদের জন্য ইনশাআল্লাহ খুবই উপকারী হবে । আত্তাহ পাক তার রূহানী ও জিসমানী শক্তি বাড়িয়ে দিন এবং তাঁর ছায়াকে আমাদের উপর দির্ধায়িত করুন। আমীন। আল কুরআনুল কারীমের আরবীপাঠ আমরা অন্য আরেকটি মুদ্রিত কপি থেকে আমাদের তাফসীরে সংযুক্ত করেছি। বিধায় সব জাযগায় আরবীপাঠ ও বাংলা তরজমাকে পাশাপাশি রাখা সম্ভব হয়নি। কৌন জায়গায় আরবী আগে ও বাংলা পরে, আবার কোন জায়গায় বাংলা আগে আরবী পরে এসে গেছে। আমরা এজন্য দুঃখিত । আমরা আমাদের সাধ্যমতো এ খেদমতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। তা সত্ত্বেও ক্রুটি-বিচ্যুতি থেকে যাওয়া বিচিত্র নয়। কারো চোখে এ ধরনের কিছু ধরা পড়লে আমাদেরকে জানানোর অনুরোধ করছি, যাতে সংশোধন করা যায়। এ কাজে আমাদেরকে অনেকেই সাহায-সহযোগিতা করেছেন। আল্লাহপাক তাদের সবাইকে উত্তম বদলা দিন। আমীন। ৩ পরবর্তি খণ্ড দুটির কাজও দ্রুত চলছে। আপনাদের দু'আ কামনা করছি যাতে আল্লাহপাকের রহমতে তা তাড়াতাড়ি প্রকাশ করতে পারি। আল্লাহপাক আমাদের এ কাজকে কবুল করুন এবং কুরআন বুঝা ও কুরআনী হুকুম বাস্তবায়নের জন্য এটাকে উসীলা বানান । আমীন । ইয়া রাব্বাল আলামীন। | বিনীত পহেলা জুমাদাল উলা, ১৪৩১ হিজরী মুহাম্মাদ হাবীবুর রহমান খান ১৬ এপ্রিল, ২০১০ ঈসায়ী ১৩৬ আজীমপুর, ঢাকা-১২০৫ [এগার] ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।