পারা- ২ তাফসীরে তাওষীহুল কুরআন & ১০৫ সুরা বাকারা- ২ ১৫২. সুতরাং তোমরা আমাকে ম্মরণ কর, | 00 প্র্য 6 আমি তোমাদেরকে স্মরণ করব আর . ০. ৯ আমার শুকর আদায় কর, আমার ডি অকৃতজ্ঞতা করো না। [১৯] ১৫৩. হে মুমিনগণ! সবর ও সালাতের 35 দিলা মাধ্যমে সাহায্য লাভ কর।১০১ নিশ্চয়ই | রা | 41 16৮০ 41 21 আন্নাহ সবরকারীদের সঙ্গে আছেন। ৩৩৮১6 টিটি “তাসাওউফ'-ও মূলত এ জ্ঞানেরই নাম ছিল, চি ডিউটি ১০১, মহান বিদ্যায় অনেক সময় ভ্রান্ত ধ্যান-ধারণার সংমিশ্রণ ঘটেছে, কিন্তু তার মূল এই তাযকিয়া পেরিশুদ্ধকরণ)-ই, যার কথা কুরআন মাজীদের এ আয়াতে বর্ণিত হয়েছে। বস্তুত তাসাওউফের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার মত লোক সব যুগেই বর্তমান ছিল, যারা সে অনুযায়ী আমল করে নিজেদের জীবনকে উৎকর্ষমপ্তিত করেছেন এবং যথারীতি তা করে যাচ্ছেন। ্ এ সুরার ৪০ নং আয়াত থেকে বনী ইসরাঈল সম্পর্কে যে আলোচনা শুরু হয়েছিল তা খতম হয়ে গেছে। শেষে মুসলিমদেরকে উপদেশ দেওয়া হয়েছে তারা যেন সে নিরর্থক বাক-বিতণ্তায় লিপ্ত না হয়; বরং তার পরিবর্তে নিজেদের দ্বীন অনুযায়ী যত সম্ভব বেশি আমল করতে যত্বুবান থাকে । সে হিসেবেই এখন ইসলামের বিভিন্ন আকীদা-বিশ্বাস ও বিধি-বিধান সম্পর্কে আলোচনা শুরু হচ্ছে। আলোচনার সূচনা করা হয়েছে সবরের প্রতি গুরুত্বারোপ দ্বারা । কেননা এটা সেই সময়ের কথা যখন মুসলিমগণকে নিজেদের ছ্বীনের অনুসরণ ও তার প্রচার কার্যে শক্রদের পক্ষ হতে নানা রকম বাধা-বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল। শত্রুর বিরুদ্ধে তাদের যুদ্ধ-বিগ্রহ চলছিল । তাতে বহুবিধ কষ্ট-ক্লেশ ভোগ করতে হচ্ছিল। অনেক সময় আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে শাহাদতও বরণ করতে হয়েছে কিংবা আগামীতে তা বরণ করার সম্ভাবনা রয়েছে। তাই মুসলিমগণকে উপদেশ দেওয়া হচ্ছে যে, সত্য দ্বীনের পথে এ জাতীয় পরীক্ষা তো আসবেই । একজন মুমিনের কাজ হল আল্লাহ তাআলার ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে সবর ও ধৈর্য প্রদর্শন করে যাওয়া । প্রকাশ থাকে যে, দুঃখ-কষ্টে কাদা সবরের পরিপন্থী নয়। কেননা ব্যথা পেলে চোখের .পানি ফেলা মানব প্রকৃতির অন্তর্ভক্ত। তাই শরীয়ত এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেনি। যে কান্না অনিচ্ছাকৃত আসে তাও সবরহীনতা নয়। সবরের অর্থ হল দুঃখ-বেদনা সত্তেও আল্লাহর প্রতি কোন অভিযোগ না তোলা; বরং আন্নাহ তাআলার ফায়সালার প্রতি বুদ্ধিগতভাবে সন্তুষ্ট থাকা। এর দৃষ্টান্ত দেওয়া যায় অপারেশন দ্বারা। ডাক্তার অপারেশন করলে মানুষের কষ্ট হয়। অনেক সময় সে কষ্টে অনিচ্ছাকৃতভাবে চিৎকারও করে ওঠে, কিন্তু ডাক্তার কেন অপারেশন করছে এজন্য তার প্রতি তার কোন অভিযোগ থাকে না। কেননা তার বিশ্বাস আছে, সে যা কিছু করছে তার প্রতি সহানুভূতি ও তার কল্যাণার্থেই করছে। ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।