Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

পারা-২ রঃ তাফসীরে তাওষীহুল কুরআন &% ৯৯ সুরা বাকারা- ২ কাফির ছিল, তারা তাদের কাছে নবী-রাসূল পৌছার বিষয়টিকে সরাসরি অস্বীকার করবে, তখন উন্মতৈ মুহাম্মাদী নবীগণের পক্ষে সাক্ষ্য দেবে যে, তারা নিজ-নিজ উম্মতের কাছে আল্লাহ তাআলার, বার্তা পৌছে দিয়ে রিসালাতের দায়িত্‌ যথাযথভাবে আদায় করেছেন। যদিও আমরা তখন সেখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহী দ্বারা অবগত হয়ে এ বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন আর তার কথার উপর আমাদের বিশ্বাস আমাদের চাক্ষুষ দেখা অপেক্ষাও দৃঢ়। অপর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের এ সাক্ষ্যকে তসদীক করবেন। কোনও কোনও মুফাসসির উন্মতে মুহাম্মাদীর সাক্ষী হওয়ার বিষয়টাকে এভাবেও ব্যখ্যা করেছেন যে, এ .স্থুলে সাক্ষ্য (শাহাদাত) দ্বারা সত্যের প্রচার বোঝানো উদ্দেশ্য । এ উম্মত সমগ্র মানবতার কাছে সত্যের বার্তা সেভাবেই পৌছে দেবে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের কাছে পৌছিয়েছিলেন। আপন-আপন স্থানে উভয় ব্যখ্যাই সঠিক এবং উভয়ের মধ্যে কোনও দ্বন্দুও নেই। ৯১. অর্থাৎ আগে কিছু কালের জন্য যে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছিল, তার, উদ্দেশ্য- কে কিবলার প্রকৃত রহস্য অনুধাবন করত আন্মাহ তাআলার হুকুম তামিল করে আর কে বিশেষ কোনও কিবলাকে চির দিনের জন্য পবিত্র গণ্য করে ও আল্লাহর পরিবর্তে তারই পুজা শুরু করে দেয়, এটা পরীক্ষা করা। বস্তুত ইবাদত বায়তুন্নাহর নয়; বরং আল্লাহ তাআলারই করতে হবে। অন্যথায় মূর্তি পূজার সাথে এর পার্থক্য কী থাকে? মূলত কিবলা পরিবর্তন দ্বারা এ বিষয়টি পরিষ্কার করে দেওয়াই উদ্দেশ্য ছিল। পরবর্তী বাক্যে আল্লাহ তাআলা এটাও পবিষ্কার করে দিয়েছেন যে, যারা শত-শত বছর ধরে বাইতুল্লাহকে কিবলা মেনে আসছিল হঠাৎ করে তাদের পক্ষে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফেরানো সহজ বিষয় ছিল না। কেননা যেসব আকীদা-বিশ্বাস শত-শত বছর মনের উপর কর্তৃতৃ করেছে হঠাৎ করে তা পাল্টে ফেলা কঠিন বৈকি! কিন্তু যাকে আল্লাহ তাআলা এই বুঝ দিয়েছেন যে, সম্তাগতভাবে কোন জিনিসেরই কোন মর্যাদা ও পবিত্রতা নেই, প্রকৃত মর্যাদা আল্লাহ তাআলার হুকুমের, তাদের পক্ষে কিবলার দিকে মুখ ফেরানোতে এতটুকু কষ্ট হয়নি। কেননা তারা চিন্তা করছিল আমরা আগেও আল্লাহর বান্দা ও তার হুকুমবরদার ছিলাম আর আজও তার হুকুমই পালন করছি। রর ৯২. হাসান বসরী (রহ.) বাক্যটির ব্যাখ্যা করেন যে, নতুন কিবলাকে গ্রহণ করে নেওয়া যদিও কঠিন কাজ ছিল, কিন্তু যেসব লোক নিজেদের ঈমানী শক্তি প্রদর্শন করত: বিনা বাক্যে তা মেনে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের সে ঈমানী*উদ্দীপনাকে বৃথা যেতে দেবেন না; বরং তারা তার মহা প্রতিদান লাভ করবে । (তাফসীরে কাবীর) তাছাড়া এ বাক্যটি একটি প্রশ্নের উত্তরও বটে । কোনও কোনও সাহাবীর মনে প্রশ্ন দেখা দিয়েছিল, বাইতুল মুকাদ্দাস কিবলা থাকাকালে যে সকল মুসলিমের ইন্তিকাল হয়ে গিয়েছিল, তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যে সব সালাত আদায় করেছিল, কিবলা পরিবর্তনের রলারণে তাদের সে সালাতসমূহ নিক্ষল ও পণুশ্রমে পর্যবসিত হয়ে যায়নি তো? এ আয়াত তার জবাব দিয়েছে যে, না, তারা : 55777554 করেছিল, তাই সে সব সালাত বৃথা যাবে না। .. দ্ড/.211000112-0010)

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।