Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 1
/ ৫৭৩
📝 লেখা 📖 পিডিএফ

পেশ লফ্য 0105, ১; চা 1145৬ 4 0প2 শি) 5৮2 ০ ১৬ ১৫৪ ৮ 51909652090 ৩০] ০ নে 290 490,0০৬ ্ ৩4৮5 ৫০০5৭] 4৪ আল্লাহ তা“আলার শুকর কোন্‌ ভাষায় আদায় করব! তিনি কেবলই নিজ ফযূল ও করমে এই অক্ষম বান্দাকে কুরআন মাজীদের তরজমা ও ব্যাখ্যা করার তাওফীক দিয়েছেন - যা এখন আপনার সামনে রয়েছে। আজ থেকে বছর কয়েক আগ পর্যন্ত আমার বি হত বরা কিরামের হাতে কৃত বহু তরজমা-্রস্থ রয়েছে তাই এখন আর নতুন কোন তরজমার প্রয়োজন নেই। সুতরাং কুরআন মাজীদের খেদমতকে অতি বড় সৌভাগ্যের বিষয় মনে করা সত্তেও কেউ যখন আমার কাছে আরেকটি তরজমার জন্য ফরমায়েশ করত, তখন প্রথমত নিজ অযোগ্যতার উপলব্িই প্রতিবন্ধক হয়ে দীড়াত, দ্বিতীয়ত নতুন কোন তরজমার প্রয়োজনও অনুভূত হত না। | কিন্তু আরও পরে এসে বিভিন্ন অঞ্চল থেকে আমার বন্ধুগণ তাদের অভিমত জানাল যে, উর্দু ভাষায় কুরআন মাজীদের যে সকল তরজমা এখন মানুষের হাতে আছে, তা আজকালকার মুসলিম সাধারণের পক্ষে বোঝা কঠিন হয়ে গেছে। কাজেই অতি সাধারণ পর্যায়ের শিক্ষিত লোকও বুঝতে পারবে - এ রকম সহজ- সরল তরজমা বাস্তবিকই প্রয়োজন। তাদের এ ফরমায়েশ উত্তরোত্তর এতটাই বৃদ্ধি পেল যে, শেষ পর্যন্ত বিষয়টা নিয়ে আমাকেও নতুন করে ভাবতে হল। সুতরাং আমি বর্তমানে প্রচলিত তরজমাসমূহ যথারীতি নিরীক্ষণ করতে থাকলাম । শেষে আমারও যেন মনে হল, তাদের ফরমায়েশের গুরুত্ব আছে। তারপর যখন আমার ইংরেজি তরজমার কাজ শেষ হল এবং তা যথারীতি প্রকাশও পেল, তখন তাদের দাবী আরও জোরদার হয়ে ওঠল। শেষ পর্যন্ত আল্লাহ তা“আলার নামে তরজমার কাজ শুরু করলাম। আমি চিন্তা করছিলাম “আম মুসলিমদের পক্ষে কুরআন মাজীদের মর্ম অনুধাবনের জন্য তরজমার সাথে সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যারও দরকার হবে। সে মতে আমি তরজমার সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক টীকাও লিখতে যত্ববান থেকেছি। কুরআন মাজীদ আন্াহ তা'আলার এমন এক কিতাব, যা.নিজেই এক মহা মু'জিযা (অলৌকিক বিষয়), যে কারণে এর এমন তরজমা অসন্ভব, যা কুরআনী অলংকার, এর অনন্যসাধারণ শৈলী এবং এর তাছীর ও আকর্ষণীশক্তিকে অন্য কোনও' ভাষায় প্রতিস্থাপন করবে । তবে এ বান্দা যথাসাধ্য চেষ্টা করেছে যাতে এ তরজমা উর্দু বাকরীতিসম্মত হয় এবং এর দ্বারা কুরআন মাজীদের মর্মবানী সহজ ও সাবলীলভাবে স্পষ্ট হয়ে যায়। এ তরজমা সম্পূর্ণ আক্ষরিকও নয়, আবার এমন স্বাধীনও নয় যে, কুরআন মাজীদের শব্দমালা থেকে দূরে সরে গেছে। সহজ ও সুস্পষ্টকরণের প্রতি লক্ষ্য রাখার সাথে সাথে পূর্ণ চেষ্টা দ্ধরা হয়েছে যাতে তরজমা কুরআনী শব্দশৈলীর কাছাকাছি থাকে । শব্দের ভেতর যেখানে একাধিক তাফসীরের অবকাশ আছে, সেখানে সেই অবকাশ যাতে তরজমার ভেতরও থাকে সে দিকেও লক্ষ রাখা হয়েছে। আর যেখানে তা সম্ভব হয়নি, সেখানে সালাফ তথা মহান পূর্বসূরীদের ব্যাখ্যার আলোকে যে তাফসীর সর্বাপেক্ষা সঠিক মনে হয়েছে। সেই অনুযায়ী তরজমা করা হয়েছে। : ব্যাখ্যামূলক টীকায় কেবল এই দিকে লক্ষ রাখা হয়েছে যে, তরজমা পড়ার সময়, আয়াতের মর্ম অনুধাবনে পাঠক কোথাও সমস্যার সম্মুখীন হলে যাতে টীকার সাহায্যে তার নিরসন করতে পারে। দীর্ঘ ব্যাখ্যা বিশ্লেষণ ও তাত্বিক আলোচনা-পর্যালোচনার পেছনে পড়া হয়নি। কেননা আল্লাহ তা'আলার [নয়] ভাএঘম-2177001090007

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।