Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ১০৩ কেউ কেউ মনে করেন, ইজতিহাদ অর্থ নিজের আকল ও রায়ের উপর ভিত্তি করে কোন সিদ্ধান্ত প্রদান করা ৷ তারা আকল ও বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করে ইসলামী বিধান সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ করাকে ইজতিহাদ মনে করেন। ভীলভাবে মনে রাখতে হবে যে, আজ পর্যন্ত কোন ব্যক্তিই এমন কাজকে ইজতিহাদ মনে করেননি । যে ব্যক্তি এটাকে ইজতিহাদ মনে করে সে ভয়ানক গোমরাহীতে লিপ্ত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত মুআজ (রাধিঃ) এর উদ্দেশ্যে বলা যে হাদীসের মাধ্যমে ইজতিহাদের পথ উন্মুক্ত করেছেন সেই হাদীসেই এই ব্যাখ্যা বিদ্যমান রয়েছে যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কোন বিষয় কুরআনে কারীমে না থাকলে কীভাবে সিদ্ধান্ত নিবে তুমি ? হযরত মু"আজ (রাযিঃ) বললেন, সুন্নাহের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, যদি সুন্নায়ও না পাও তাহলে কী করবে ? তিনি বললেন, আপন বিবেক খাটিয়ে ইজতিহাদ করব । এই হাদীস সুস্পষ্টভাবে উল্লেখ করছে যে, কুরআন ও সুন্াহ্‌য় যে ব্যাপারে নির্দেশ রয়েছে, সেক্ষেত্রে ইজতিহাদের কোনই অবকাশ নেই। এর পরও যদি ইজতিহাদ করা হয় তাহলে সেটা ইজতিহাদ হবে না, হবে তাহরীফ বিকৃত করন। মূলতঃ কুরআন ও হাদীস যে বিষয়ে সুস্পষ্ট নির্দেশ প্রদান করেছে সেক্ষেত্রে উন্মুক্ত ও স্বাধীনভাবে ইজতিহাদের অনুমতি দিলে, আমার মতে নবী প্রেরণের কোন উদ্দেশ্যই অবশিষ্ট থাকে না। মানুষ যে বিষয়ে আপন মেধা খাটিয়ে সঠিক সিদ্ধান্তে পৌছতে পারে না, ওহীর মাধ্যমে তার সঠিক পথ দেখানোর উদ্দেশ্যেই নবীগণ ওহী নিয়ে আবির্ভৃত হন এবং বলেন, এই ব্রাস্তা তোমাদের জন্য । যদি বলা হত যে, তোমাদের মেধা ও বুদ্ধিতে যা ভাল মনে হয় তাই কর, তাহলে কুরআন ও সুন্নাহর অনুসরণের কৌন প্রয়োজনই ছিল না। বরং বলা হত, প্রত্যেক যুগের মানুষ যেই পন্থা ভাল মনে করে, জ্ঞান ও বিবেক বুদ্ধির অনুকূল মনে করে এবং কল্যাণকর মনে হয় সেই মুতাবেক নিজের জীবন পরিচালনা করবে । কুরআন-সুন্নাহ অবতীর্ণ করার কোন প্রয়োজন ছিল না। এই কারণে, ইজতিহাদের ব্যাপারে সর্বপ্রথম এই //0/./51-10191138.001

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।