১০২ ইসলাম ও আধুনিকতা সেই বিশাল ফিকহী ভান্ডার আকারে সামনে আসবে যার উপর উম্মত নির্ধিধায় গর্ব করতে পারে । কিন্তু ইজতিহাদের হাতিয়ারকে ভুল ব্যবহার করলে কিংবা অযোগ্য ব্যক্তি ব্যবহার করলে অথবা ভুল পন্থায় ব্যবহার করা হলে তার ফলাফল হবে সেই ভ্রান্ত মতাদর্শ এবং দ্বীনকে বিকৃত করার সেই আন্দোলন যার ইতিহাস “আল মিলাল ওয়ান নিহাল' এর মতো গ্রন্থে বিস্তারিত পাওয়া যায়। যাদের অবস্থা এমন যে, সুদীর্ঘকাল পৃথিবী তাদের হৈ চৈ শুনেছে, কিন্তু আজ বইয়ের পৃষ্ঠা ছাড়া কোথাও তাদের নামগন্ধ অবশিষ্ট নেই। ইজতিহাদের মাধ্যমে মুসলিম উম্মাহর কর্মপন্থা অনুসন্ধান করা যায়। আবার ইজতিহাদ দ্বারা এমন অবস্থাও সৃষ্টি হতে পারে : আমাদের দেশের জনৈক মুজতাহীদ কুরআনের আয়াত -4১4114509 26১55093550 অর্থাৎ “পুরুষ চোর ও মহিলা চোরের হাত কেটে দাও”কে ইজতিহাদের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, পুরুষ ও মহিলা চোর অর্থ ধনী বা পুঁজিপতি । আর হাত কেটে দেয়ার অর্থ তাদের শিল্প-কারখানাকে জাতীয়করণ করে দেয়া । এই ব্যাখ্যা এমন ব্যক্তির পক্ষ হতে আসেনি যিনি একেবারেই নির্বোধ । আমদের দেশের এমন এক ব্যক্তির পক্ষ হতে ছেপে প্রকাশিত হয়েছে যিনি নামীদামী বুদ্ধিজীবীদের মধ্যে গণ্য । অনুরূপভাবে ইজতিহাদের ভিত্তিতে বলা হচ্ছে, সুদ হারাম নয়। মদ হারাম নয়, সেটাও দাবী করা হচ্ছে এই ইজতিহাদের ভিত্তিতে । এই ইজতিহাদের উপর সওয়ার হয়ে পাশ্চাত্য সভ্যতার মহামারী ও সকল অভিশাপকেও হালাল করার প্রচেষ্টা হয়েছে। দ্বীন বিকৃত করার এক অশেষ কর্ম-কাণ্ড শুরু হয়েছে এই ইজতিহাদকে ভিত্তি করেই। এই কারণে আমি বলেছি, এটা দুধারী তরবারী ৷ আমি এর দৃষ্টান্ত দিয়ে থাকি যে, এটা হাদীসে বর্ণিত পুলসিরাতের ন্যায় যা তরবারীর চেয়ে তীক্ষ্ ধারালো এবং চুলের চেয়ে অধিক সরু । যদি তার যাবতীয় শর্তাবলী ও বিধি বিধান না মেনে এবং পুরোপুরি যোগ্যতা অর্জন না করে কোন ব্যক্তি এই কাজে প্রবৃত্ত হয় তাহলে সে দ্বীনকে বিকৃত করবে এবং তার দ্বারা মারাত্মক গোমরাহী সৃষ্টি হবে। ৬.1 14010118004
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।