ইজতিহাদ (১৪০৪ হিজরীতে ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উলামা কনভেনশনে প্রদত্ত ভাষণ 1) যাবতীয় প্রশংসা তারই প্রাপ্য, যিনি এই বিশ্বকে দিয়েছেন অস্তিত্ব; সকল দুরূদ ও সালাম তারই জন্যে, যিনি পৃথিবীতে সত্যকে করেছেন প্রতিষ্ঠিত। মাননীয় সভাপতি ও উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম । এই কনভেনশনে - যার মূল উদ্দেশ্য ইসলামী বিধান বাস্তবায়নের গতিকে তরাঘিত করা - যে সুপারিশমালা কমিটির পক্ষ হতে পেশ করা হয়েছে আমি সেগুলোকে পুরোপুরি সমর্থন করি৷ কমিটি যে সুপারিশগুলো প্রনয়ণ করেছে তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এটা কার্যকর করা গেলে মতানৈক্য ও বিশৃঙ্খলার যে মহামারি ছড়িয়ে পড়েছে, তা প্রতিহত করতে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে ইনশাআল্লাহ । বলতে চাই। আমার দৃষ্টিতে এটা যেহেতু উলামাগণের একটি প্রতিনিধি সম্মেলন এবং এই মজলিসে যে সিদ্ধান্ত অনুমোদিত হবে সেটার প্রভাব হবে সুদূর প্রসারী । তাই ইজতিহাদের বিষয়ে আমার কিছু বক্তব্য রয়েছে । আমাদের সমাজে এ ব্যপারে বিভিন্ন ধরনের ভুল ধারণী প্রচলিত । এই পরস্পর বিরোধী ভুল ধারণীর কারণে কোন সময়ে চরম বাড়াবাড়ি পরিলক্ষিত হয় ; আবার কখনো চরম শিথিলতা দেখা যায়! আমার মতে - এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং কুরআন-সুন্নাহ এবং ফকীহগণের মতামত থেকে সংগৃহীত - ইজতিহাদ একটি দুধারী তরবারী ৷ ইজতিহাদকে সঠিকভাবে অনুধাবন করে, তার সীমার মধ্যে থেকে এবং তার শর্তগুলো পুরোপুরি পালন করে ব্যবহার করা হলে তার ফলাফল //0/./51-10191138.001
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।