Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

১০০ ইসলাম ও আধুনিকতা নাগালে এসে পড়ে, তাকে ব্যবহারের প্রক্রিয়াও মানুষ তার আপন মেধা দিয়ে নির্ণয় করে। কিন্তু ইসলামের শিক্ষা হচ্ছে- যেই সৃষ্টা মানুষকে এই শক্তি দান করেছেন তিনিই সেটা ব্যবহারের সঠিক পন্থাও বলে দিতে পারেন। সুতরাং এই সব আবিষ্কার-উত্তাবন সেই পথে এবং সেই কাজেই ব্যবহার করা যেতে পারে, মহান আল্লাহ যার অনুমতি দান করেছেন । মানুষ যখন আল্লাহর ওহীর দিক নির্দেশনাকে পাশ কাটিয়ে আবিষ্কৃত বস্তু ব্যবহারের পন্থা নিজেই নির্ধারণ করে, তখন বিশ্বপ্রকৃতির এই উত্তম নিয়ামতগুলি মানুষের উপকার করার পরিবর্তে ধ্বংসের পথে নিয়ে যায়। পরিনামে আজ চাদ ও মঙ্গলগ্রহে বিজয় পতাকা উড়ালেও আপন জীবন অন্ধকার থেকে ঘোর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং ইসলামের বিশ্ব জয়ের ধারণা পাশ্চাত্যের তুলনায় অনেক ব্যাপক ও সার্বজনীন। এবং মানুষের জন্য সবচেয়ে বেশী উপকারীও। আল্লাহ আমাদেরকে তার সৃষ্টি রহস্যের সঠিক মর্ম উপলব্ধি করার এবং সেই অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। 451 14010118,50এ

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।