ইসলাম ও আধুনিকতা নতুনের প্রতি আকর্ষণ বস্তুতঃ একটি প্রশংসনীয় প্রেরণা এবং মানুষের জন্মগত আকর্ষণ। এই উদ্দীপনা না-থাকলে মানুষ পাথরের যুগ থেকে ্যাটমের যুগ পর্যন্ত পৌছতে সক্ষম হত না। অগ্রসর হতে পারত না, উট ও গরুর গাড়ি থেকে উড়োজাহাজ পর্যন্ত । মাটির প্রদ্ীপ বা মোমবাতির আলো হতে বিজলি বাতি, সার্চ লাইট পর্যন্ত উন্নতি করতে পারত না। এ সবই মানুষের বস্তুগত উন্নতি ও বৈজ্ঞানিক সাফল্য । এক দিকে যেমন তারা গ্রহ- নক্ষত্রের নেটওয়ার্ক প্রতিষ্ঠিত করে নিয়েছে, অন্য দিকে সাগরের গভীর তলদেশে পৌছে অজানাকে জানার পয়গাম নিয়ে এসেছে । এ সবই মানুষের এই সহজাত প্রেরণারই পরিণতি যে, সে আধুনিকপ্রিয় এবং উত্তম থেকে উত্তমতরের প্রতি আকর্ষিত। সুতরাং প্রকৃতির ধর্ম ইসলাম কেবল “নতুন” হওয়ার কারণে কোন নতুন' বিষয়ের প্রতি কোনরূপ বিধি-নিষেধ আরোপ করেনি । বরং সময়ে তাকে প্রশংসনীয় বলা হয়েছে এবং তাকে উৎসাহিত করা হয়েছে। বিশেষত কারিগরি, শিল্প ও যুদ্ধের কলা কৌশল প্রভৃতি বিষয়ে নতুন- নতুন পদ্ধতি অবলম্বন করার বিষয়টি স্বয়ং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত আছে। গাযওয়ায়ে আহ্যাবের সময় সমগ্র আরব গোত্র সম্মিলিতভাবে মদীনায় আক্রমন করার পরিকল্পনা করলে, হযরত সালমান ফারসী রোিঃ) তা প্রতিহত করার জন্য এমন একটি নতুন কৌশল ৪9৮58758575 সেই কৌশলটি ছিল, শহরের চারপাশে গভীর পরিখা খনন করা । রাসূল সান্্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শটি গ্রহণ করে তা বাস্তবায়ন করেন। তিনি নিজেও পরিখা খননের কাজে অংশ গ্রহণ করেন। (আল বিদায়াহ ওয়ান্নিহায়াহ ৯৫.৪) 9.1 14010118504
— Page 9 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.