ইসলাম ও আধুনিকতা ৯৩ যে, যে উপাদান তারা মহাকাশ অভিযান ও অস্ত্র তৈরির পিছনে অপচয় করছে তার গতি মানবকল্যাণের সামগ্রিক উন্নতির দিকে ফিরানো । যদি তা করা যায় তাহলে সারা দুনিয়ার অধিবাসীদেরকে আমেরিকার আশিভাগ অধিবাসীর জীবন-যাত্রার মানে উন্নীত করা সন্ভব। “এটা নিঃসন্দেহে একটি বৈপ্লবিক ঘটনাই হবে । তবে শুধু প্রযুক্তি ছারা এই উদ্দেশ্য লাভ করা যাবে না। প্রযুক্তির শক্তি থেকে যদি সুমিষ্ট ও ক্ষতিমুক্ত ফল পেতে হয় তাহলে প্রয়োজন এক অধ্যাত্মিক বিপ্লব ঘটানো । এই আধ্যাত্মিক সার্জারী আমাদের নিতান্ত প্রয়োজন । এটা ছাড়া আমাদের নতুন আবিষ্কৃত বৈষয়িক উপকরণ একেবারে অর্থহীন । এটা ব্যতীত আমরা চাদে পৌছে গেলেও সেখানে যে মাটি ও ছাই মিলবে সেটা হবে আমাদের আধ্যাত্মিক দেউলিয়াপনার উপর নিকৃষ্টতম বিদ্রপ। এর থেকে আমরা আমাদের মাতৃভূমিতে বসবাস করেও মুক্তিলাভ করতে পারব না ।” (পাকিস্তান টাইমস, ৬ জানুয়ারী ১৯৬৯) ড. টাইন বি. তার এই প্রতিবেদনে যথার্থই সঠিক রোগ নির্ণয় করেছেন। যদি আপনি তার কারণ নিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন, সামনে জীবনের কোন সুস্পষ্ট লক্ষ্য এবং ইন্সিত গন্তব্য নেই। তাদের সকল কর্মকাণ্ডের রাস্তা অন্যদের থেকে পৃথক হয়ে বালক সুলভ চাপল্যের মধ্যে হারিয়ে গেছে । ফলে মানবতার শান্তি ও নিরাপত্তার উদ্দেশ্য লাভের জন্য বিশ্বজয়ের অমিত সম্ভাবনাময় যোগ্যতাকে তারা কাজে লাগাচ্ছেন না৷ তাদের সকল প্রচেষ্টা একে অপরের সাথে লড়তে, প্রতিযোগিতায় অগ্রগামী হতে এম্বং একে অপরকে পরাজিভ করার কাজে ব্যয় হচ্ছে প্রতিযোগিতার টানা- হেঁচড়ায় তারা নিজেদের কী সর্বনাশ ডেকে এনেছেন, সেটাও তারা ভুলে গেছেন। কোন প্রতিযোগিতা যত দ্রুতগতির এবং বিম্ম়করই হোক যদি তার লক্ষ্য-উদ্দেশ্য সঠিক না হয়, তাহলে সেটা মানুষের জন্য কোন উপকারী বস্তুই হতে পারে না। ড. টাইন বি. সত্য কথাই বলেছেন যে, বিজ্ঞান থেকে উপকৃত হওয়ার জন্য রূহানী সার্জারী প্রয়োজন । কিন্তু এ কথা হয়ত তারও 11001 3/5.001
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।