৯২ ইসলাম ও আধুনিকতা উত্তর জাপানে আগেই দেয়া হয়েছে। যুদ্ধবাজি এবং শূন্যবাজির পরিবর্তে আমাদের গবেষণার ক্ষেত্র হওয়া উচিৎ সমুদ্ব - সমুদ্রের ব্যাপারে গবেষণা করে তার সম্ভাব্য উপকরণকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি । “নিকটতম উপগ্রহ থেকেও সমুদ্র মানুষের অভিযানের নাগালে । আমাদের পৃথিবীর দুই তৃতীয়াংশ আয়তন জুড়ে রয়েছে এই মহাসমুদ্র । অজানা সম্পদের এক বিশাল ভান্ডার এর নিচে বিদ্যমান । অনুমান করা যায় যে, সমুদ্রের তলদেশে রয়েছে প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডারের সবচেয়ে বড় অংশ, যা আজও অনাবিষ্কৃত। “বৈজ্ঞানিক গবেষণার জন্য এটা সবচেয়ে বড় ক্ষেত্র। এটা গবেষণার আকাঙ্খা পুরণের পাশাপাশি এ নিশ্চয়তাও সে দিতে পারে যে, পৃথিবীর জনসংখ্যা বর্তমানের চেয়ে দশগুণ বৃদ্ধি পেলেও কেউ না খেয়ে মরবে না। “একটি সুস্থ-সবল মাছ একবারে এক মিলিয়ন ডিম দেয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় এ ডিম থেকে মাত্র তিনটি মাছ জন্ম নেয় - যারা ভবিষ্যতে ডিম দেয়ার উপযুক্ত । কিন্তু জাপানী জেলেরা যখন ডিমগুলোর যোগ্যতা কৃত্রিম উপায়ে বৃদ্ধির চেষ্টা করেছে এবং শিকারী প্রাণীর হাত থেকে ডিমগুলো রক্ষা করে সেগুলো লালন-পালন করেছে তখন এক মাছের ডিম থেকে জন্ম নেয়া মাছের সংখ্যা এক লাখে দাড়িয়েছে । “অষ্টম আপোলো যখন তার সফল অভিযান শেষে ফিরে এলো ঠিক তার কয়েক ঘন্টা পর আটলান্টিক উপকূল থেকে আমার নিকট একটি টেলিফোন আসে । আমাকে প্রশ্ন করা হলো- “আপনার দৃষ্টিতে এটা কি মানব ইতিহাসের এক বিরাট বৈপ্লবিক ঘটনা ? আমার উত্তর ছিল, “না! “আমার উত্তর 'হ্যা'ও হতে পারত । যদি সে দিনের খবরটি হত - হঠাৎ মানুষের ইস ফিরে এসেছে এবং তারা এক বিশ্ব রাষ্ট্রের অধীনে অনুগত করে দিয়েছে স্থানীয় রাজ্যগুলোকে এবং তাদের গবেষণা সমুদ্র এবং সমুদ্রের তলদেশে পৌছে এমন জিনিষ আবিষ্কার করেছে যা বিশ্ব রাষ্ট্রের মানব সন্তানের সামগ্রিক কল্যাণের জন্য ব্যবহার হবে । আমাদেরকে এখন এই সত্যিকার বৈপ্লবিক উদ্দেশ্য হাসিল করতে হবে । আর এই উদ্দেশ্য লাভের জন্য সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রথম পদক্ষেপ এটাই হওয়া উচিৎ //./51 14010118504
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।