৯০ ইসলাম ও আধুনিকতা প্রতিহিংসার আগুনে জলছে। তাই এ বিষয়ে পাশ্চাত্যেরই এক প্রসিদ্ধ এতিহাসিক ও চিত্তাবিদের মন্তব্য শোনে নিন। সম্প্রতি এই বিষয়ে বৃটেনের বিশিষ্ট ইতিহাসবিদ ও দার্শনিক ড. আর্নলড টাইন বি এর একটি লেখা প্রকাশিত হয়েছে । আমরা তার কিছু অংশের সংক্ষিপ্ত তরজমা পাকিস্তান টাইমসের সৌজন্যে তুলে ধরছি। তিনি এই বিস্ময়কর সাফল্য স্বীকার করে নেয়ার পর লিখেছেন ঃ “কিন্তু আজও আমেরিকার অধিবাসীদের শতকরা দশজন বা বিশজন মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে । সারা পৃথিবীকে এক করে দেখলে তার ক্রমবর্ধমান জনবসতির এক তৃতীয়াংশ লোক কেবল সঠিকভাবে আহার জোগাড় করতে পারে । সুতরাং মিসরের পিরামিড নির্মাণ বা চাদে পৌছার মত নির্বুদ্ধিতায় লিপ্ত হওয়া আদম সন্তানের অর্থনৈতিক শক্তির সঠিক ব্যয়- ক্ষেত্র কখনোই হতে পারে না। এটা অপরাধের অন্তর্ভূক্ত । “আজকের পৃথিবী তিন যুদ্ধে লিপ্ত। এখানে হরতাল-ধর্মঘটের প্রবণতা খুব বেশী । ছাত্রগণ আন্দোলন করে। অবলম্বন করা হয় সন্ত্রাসের বিভিন্ন পন্থা । এ সবই হচ্ছে এই নির্লজ্জ অনুভূতির আশ্রয় থেকে যে, যদি কোন লোক কষ্ট পায় তাহলে শক্তিই একমাত্র পন্থা, যার দ্বারা সে তার স্বজাতীয় লোকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। “রাশিয়া ও আমেরিকার লোকেরা এই মহাশুন্য অভিযানে একে অপরকে মোবারকবাদ দিচ্ছে । অথচ তাদের এই বন্ধুতৃপূর্ণ বিদ্বেষই মূলতঃ এই নির্বদ্ধিতার প্রধান কারণ । পৃথিবীর একটা ছোট উপগ্রহের উপর এই দুই পরাশক্তি পরস্পর প্রতিদ্বন্দ্বী না হলে এই নির্বদ্ধিতার চর্চা হত না। “যেদিন থেকে মানুষের কর্মকান্ডের রেকর্ড ইতিহাস আকারে) আমাদের কাছে বিদ্যমান সেদিন থেকেই মানুষের টেকনিক্যাল উন্নতি ও নৈতিক অবনতি পরস্পর অত্যাবশ্যক হয়ে পড়েছে । আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস নিঃসন্দেহে এক বিস্ময়কর “সাফল্যের ইতিহাস*। কিন্তু ইতিহাস ব্যর্থতার আক্ষেপপূর্ণ উপাখ্যানে পরিণত হয়েছে । এটা এ নৈতিক শূন্যতাই - যা ১৯৪৫ সালের পর এত বেশি ব্যাপকতা লাভ করেছে যে, //0/./51-10191138.001
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।