৮৮ ইসলাম ও আধুনিকতা তারাই যাদের সন্তানেরা এই কৃতিত্ব দেখাল । আর বড়ই দুর্ভাগ্য সেই জাতির যারা এই মহান কাজে পিছিয়ে রয়েছে। অনেকের মুখে একথাও শুনতে পাওয়া যায় যে, পৃথিবী আজ গ্রহ, নক্ষত্র জয়ের পিছনে ছুটছে আর মুসলমানগণ নামায, রোযা ও বিয়ে, তালাক এর মাসআলা নিয়ে পড়ে আছে। এই বাক্যে সেই মোহাবিষ্ট মানসিকতারই পরিচয় মিলে যারা মনে করে, রকেট এবং কৃত্রিম উপগ্রহ আবিষ্কারের পর পশ্চিমা জাতি জীবনের সকল ক্ষেত্রেই অন্য জাতির তুলনায় অগ্রগামী হয়ে গেছে। অতএব জীবনের সকল সমস্যার সমাধান এখন তাদের অনুকরণের মাঝে অনুসন্ধান করা জরুরী । মূলতঃ এই দুই চিন্তাধারাই ভুল এবং বিপদজনক । একথা বলতে আমাদের কোনই দ্বিধা নেই যে, এটি একটি বিস্ময়কর কৃতিত্ব এবং বিজ্ঞানের দৃষ্টিতে এটা মানুষের বিরাট সাফল্য । কিন্তু প্রশ্ন হল, এই “কৃতিত' সম্পন্ন করতে মানুষকে যে মূল্য পরিশোধ করতে হয়েছে তার বিবেচনায় কি এটি সম্পাদনের যোগ্য ছিল ? অষ্টম আাপোলো ও দশম আাপোলোর সফলতা থেকে স্বাদ গ্রহণকারী তো অনেকেই আছেন । কিন্তু খুব কম লোকই জানেন যে, এর এক একটা : অভিযানে কী পরিমাণ অর্থ ব্যয় হয়। শুধু অষ্টম আপোলো যাতায়াতে যা ব্যয় হয়েছিল তার পরিমাণ ছিল বার হাজার কোটি টাকা । (জঙ্গ, করাচী, ১৪ জানুয়ারী, ১৯৬৯ইং) উল্লেখ্য যে, এই অর্থ কম পক্ষে পাকিস্তানের বিশ বছরের বাজেট এবং ছয় বছরের জাতীয় আয়ের সমপরিমাণ । অর্থাৎ যত টাকা পাকিস্তান সরকার বিশ বছরে খরচ করে এবং দশ কোটি মানুষ ছয় বছরে যত অর্থ উপার্জন করে তা শুধু একবার মহাশুণ্য অভিযানেই ব্যয় করা হয়েছে। এটা ছিল অষ্টম আযাপোলোর ব্যয় । দশম আাপোলোর ব্যয় হবে এর চেয়েও কয়েকগুণ বেশী । আর ১৬ই জুলাই যে নভোযানটি দুই ব্যক্তিকে নিয়ে টাদে অবতরণের জন্য যাত্রা করেছে তার ব্যয়ের পরিমাণ এর চেয়েও কয়েকগুণ বেশী । এর অর্থ হল, পাকিস্তীনের মতো একটি দেশ সত্তর-আশি 45114010113 8,50এ
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।