Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ ইসলাম ও আধুনিকতা সরল প্রাণ সাধারণ মানুষের এক শ্রেণী আছে যারা মনে করে, চাদ এবং মহাশুন্য জয়ের এসব প্রচেষ্টা ইসলাম ও কুরআন-সুন্নাহ্র পরিপন্থী এবং এর দ্বারা (মাআযাল্লাহ) খোদায়ী শক্তির দুর্বলতা প্রকাশ পায়। এমন কি ইসলামের মহব্বতে কাউকে এমনও বলতে শোনা গেছে যে, চাদে পৌছার সব খবর মিথ্যা এবং তার উপর কোন আস্থা রাখা যায় না। কিন্তু আমেরিকা বা রাশিয়ার বিজ্ঞানীরা যদি মহাশুন্য অতিক্রম করে চাদে বা কোন গ্রহে পৌছে যায় তাতে কোনভাবেই কুরআন-সুন্নাহ্‌ মিথ্যা প্রতিপন্ন হয় না; এবং খোদায়ী শক্তির উপরও (মোআযাল্লাহ) কোন দুর্বলতা প্রকাশ পায় না। কুরআনের কোন আয়াতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন হাদীসে এ কথা কোথাও বলা হয়নি যে, কোন মানুষ চাদে বা গ্রহে পৌছাতে পারবে না। বরং মহাশৃণ্যের নভোচারীরা যদি অন্তরদৃষ্টি খুলে রেখে উপরে ওঠে, সামনে ভেসে উঠবে । দেখতে পাবে, মিথ্যা যুক্তি পূজারীরা ইসলামের যে সব বিষয় নিয়ে উপহাস করত, বিজ্ঞানের এই অগ্রগতি তাকে মানুষের ক্ষুদ্র মেধার কতটা নিকটে নিয়ে এসেছে। যেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজে গমনের সময় “বুরাক' এর যে দ্রুত গমনের আলোচনা হাদীসে এসেছে, কাল পর্যন্ত তথাকথিত যুক্তিবাদের ধ্বজাধারীরা তাকে জীন পরীর কাহিনী বলে বিদ্রুপ করেছে। কিন্তু বর্তমান যুগের নভোচারীরা এক ঘন্টারও কম সময়ে সমগ্র পৃথিবী ভ্রমণ করে এটা কি প্রমাণ করে দেন নি যে, গতি এমন একটি বৈশিষ্ট্য যাকে নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ করা যায় না £ সুতরাং আমেরিকার নভোচারীরা তাদের সীমিত মেধা ও ঘোগ্যতাকে কাজে লাগিয়ে যদি এমন বিস্ময়কর দ্র্তগতি দেখাতে পারে; তাহলে মহাবিশ্বের প্রতিপালকের অসীম শক্তি এর চেয়ে বেশী দ্রুতগতি সৃষ্টি করত পারবে না কেন? আমাদের পূর্ণ বিশ্বাস আছে - কোন বন্তুই এই বিশ্বাসকে দুর্বল করতে পাবে না - যে, বিজ্ঞানের উন্মুক্ত ময়দানে মানুষের জ্ঞান ভান্ডার তই প্রসানিত হবে ভতই কুরআন-সুন্নাহ্‌কে সত্য বলে প্রমাণ করবে এবং তার //0/./51-10191138.001

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।