ইসলাম ও আধুনিকতা ৮৫ কিন্তু এটি চিত্রের একটি দিক মাত্র । এই বিরাট কর্মকাণ্ডের উদ্দেশ্য এবং পরিণামের উপর চিন্তা করলে হারুনুর রশীদের যুগের একটি ঘটনা মনে পড়ে যায়৷ এক ব্যক্তি তার দরবারে বিষ্ময়কর কিছু নৈপুণ্য দেখানোর অনুমতি প্রার্থনা করেছিল । তারপর অনুমতি পেয়ে লোকটি দরবারে এসে উপস্থিত হল। তারপর কার্পেটের মাঝমাঝি স্থানে একটি সুই দীড় করিয়ে হাতে আরো কয়েকটি সুই নিয়ে সে অদূরে দীড়ালো। এরপর কার্পেটে দীড় করানো সুই লক্ষ্য করে একটি সুই নিক্ষেপ করল। দেখা গেল, চোখের গেছে। এরপর আরো একটি সুই হাতে নিয়ে সেটাকেও আগের মতো পর এক কয়েকটি সুই নিক্ষেপ করল এবং সবগুলো সুই লক্ষ্য ভেদ করে গেল। একটিও লক্ষ্যত্রষ্ট হলো না । হারুনুর রশীদ এই চমৎকার নৈপৃণ্য দেখে সেই ব্যক্তিকে পুরস্কার হিসেবে দশটি দিনার এবং দশটি বেত্রাঘাত লাগানোরা নির্দেশ দিলেন! উপস্থিত সভাসদ এই আশ্চর্য ধরণের পুরস্কারের কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, দশ দিরহাম তার মেধা, অব্যর্থ নিশানা এবং দৃঢ় সংকল্লের পুরষ্কার । আর দশ বেত্রাঘাত তার এই কাজের শাস্তি যে, আল্লাহ প্রদত্ত যোগ্যতাকে সে এমন একটি কাজে ব্যয় করেছে, যাতে দ্বীন ও দুনিয়ার কোন লাভ নেই। হারুনুর রশীদের বুদ্ধিমত্তা ও প্রজ্ঞাপূর্ণ ঘটনাটি বর্তমান যুগের মহাশূন্যে অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য হয় । আসলে চাদে পৌছার বিস্ময়কর কৃতিত্র জন্য একদিকে সেই সব বিজ্ঞানীদের প্রশংসা এবং ধন্যবাদ জানাতে ইচ্ছে হয় যারা নিজ মেধা, যোগ্যতা এবং সংকল্প ও সাহসিকতার এক দুর্লভ রেকর্ড স্থাপন করেছেন। কিন্তু যখন মনে পড়ে যে, এই অভিযানে যে -পরিমাণ মানসিক, শারীরিক ও আর্থিক শক্তি ব্যয় হয়েছে সেই তুলনায় মানুষের লাভ হয়েছে কতটুকু ? তখন এই কৃতিত্বকেই এমন এক আন্তর্জাতিক অপরাধ বলে মনে হয়, যার কোন প্রায়শ্চিত্ত নেই। এ ব্যাপারে যেহেতু নানা রকমের ভুল বুঝাবুঝি মাথায় ঘুরপাক খায় তাই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই । 45114010113 8,50এ
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।